আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাসচালক ও হেলপারের মুখে বিশ্ববিদ্যালয় ছাত্র ওয়াসিম হত্যার বর্ণনা

বাসচালক ও হেলপারের মুখে বিশ্ববিদ্যালয় ছাত্র ওয়াসিম হত্যার বর্ণনা

নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র ওয়াসিম ও আটককৃত ঘাতক বাসচালক জুয়েল আহমদ ও হেলপার মাসুক মিয়া

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ ওয়াসিম আফনানকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষ্ট করে হত্যাকারী ঘাতক বাস উদার পরিবহনের চালক জুয়েল আহমদ (৩১) ও হেলপার মাসুক মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ। অভিযুক্ত দুজনকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।

ঘটনার দিন শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার উদার পরিবহনের বাসচালক জুয়েল আহমদ ও রাত ২টার দিকে হেলপার মাসুককে পৃথক স্থান থেকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা স্বীকার করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ারুল হক জানান, স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন।

ঘাতক বাসচালক ও হেলপারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শনিবার (২৩ মার্চ) বিকেলে নবীগঞ্জের টোলপ্লাজা থেকে সিলেট যাওয়ার উদ্দেশে উদার পরিবহনের (ঢাকা-মেট্রো-১৪-১২৮০) বাসে ওঠেন সিকৃবির কয়েকজন ছাত্র। এ সময় হেলপার মাসুক মিয়া তাদের কাছে ১০০ টাকা ভাড়া দাবি করেন। এতে ওয়াসিম ও তার বন্ধুরা ছাত্র পরিচয় দিয়ে ভাড়া কম দেয়ার কথা জানান। এতে হেলপার ক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে নেমে যান। নামার সময় পেছন থেকে হেলপার তাদের গালি দেন। এতে ওয়াসিম বাসের সিঁড়িতে উঠে হাতল ধরে কেন গালি দিলেন তা জিজ্ঞেস করতেই চালক গাড়ির গতি বাড়িয়ে দেন। ঠিক তখনই হেলপার মাসুক মিয়া ওয়াসিমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। সঙ্গে সঙ্গে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ওয়াসিম গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র মোঃ ওয়াসিম আফনান ঘোড়ির লাশ রোববার দুপুর আড়াইটার দিকে নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের রুদ্রগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে নিহত ওয়াসিমের জানাযায় অংশগ্রহণ করেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী শাহ নেওয়াজ মিলাদ (মিলাদ গাজী) ও ১০নং দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাবেদ আলী প্রমুখ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র ওয়াসিম আফনান ঘোড়ি (২১) তার বন্ধুদের সাথে নবীগঞ্জ থেকে সিলেট যাওয়ার জন্য উদার পরিবহনের বাসে উঠেন। পথিমধ্যে ভাড়া নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে তারা সকলেই শেরপুর নামক স্থানে নেমে যাচ্ছিলেন।

এমন সময় চালকের সহকারী (হেলপার) তাদের গালমন্দ করলে ওসাসিম আবার এই বাসে উঠে গালমন্দের কারণ জানতে চান। এসময় হেলপার তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় বলে অভিযোগ করেন তার বন্ধুরা। এসময় বাস চালানো শুরু করলে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হন ওয়াসিম। পরে আহত অবস্থায় তার বন্ধুরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘটনাস্থল মৌলভীবাজারে আসেন পুলিশের সিলেট বিভাগের ডিআইজি কামরুল ইসলাম, হাইওয়ে পুলিশের গাজীপুর রেঞ্জের ডিআইজি আতিকুর রহমান, হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহমদ জানান, উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা সুষ্ঠু তদন্তের জন্য সব কিছু করার নির্দেশ দিয়েছেন। আমরা তৎপর রয়েছি। আটক আসামীদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এদিকে নিহত ওয়াসিমের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত