আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং কারখানার কেমিক্যাল রাখার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ওই কারখানার চতুর্থ তলা ভবনসহ আশপাশের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফতুল্লার পাগলা ইসলামীয়া বৌবাজার এলাকায় অবস্থিত বোম্বে ডাইং কারখানায় আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে বৌবাজার এলাকা। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোয়ায় অন্ধকার হয়ে যায় বোম্বে ডাইংসহ আশপাশ। ওই সময় লোকজনের যাতাযায়াত কম ছিলো। এতে হতাহত না হলেও কারখানার তৃতীয় তলার ছাদ বিস্ফোরণে দীর্ঘ ছিদ্র হয়ে ভবনের দেয়াল উড়ে যায়। দেয়ালে লাগানো এসি অনেক দূরে ছিটকে পড়ে। এসময় কারখানার দেয়ালের ইটের আঘাতে আশপাশের বাড়ির দরজা, জানালা, গ্রীল, টিনের চালের মারাত্মক ক্ষতি হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, চারতলা বিশিষ্ট কারখানার দ্বিতীয় তলায় কেমিক্যালের গুদাম থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের কয়েকটি দেয়াল ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ ও ফতুল্লার দুইটি স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর প্রায় এক ঘন্টার চেষ্টায় সকাল সাতটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, আগুনে কারখানার বেশকিছু কেমিক্যাল, মেশিন ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গুদামে রাখা কেমিক্যালের কোনো ড্রামের বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াস জানান, বোম্বে ডাইং কারখানার মালিক পক্ষের কারো সন্ধান পাইনি। একজন দারোয়ান কারখানার সামনে বসে থাকে, সে মালিকপক্ষের বিষয়ে কিছুই বলতে পারে না।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত