আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সালাহ উদ্দিন নিখোঁজ হলেও জিডি গ্রহণ করছে না কেন পুলিশ

সালাহ উদ্দিন নিখোঁজ হলেও জিডি গ্রহণ করছে না কেন পুলিশ

তবে কি ইলিয়াস গুমের পুনরাবৃত্তি ?

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন

আহমেদ নিখোঁজ হওয়ার জিডি গ্রহণ করেনি গুলশান

ও উত্তরা থানা পুলিশ। এমন অভিযোগ করেছেন

সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য

হাসিনা আহমেদ।

বুধবার রাতে তিনি গণমাধ্যমকে জানান, গুলশান ও

উত্তরা থানায় জিডি করতে গিয়ে তিনি ব্যর্থ

হয়েছেন। পুলিশ জিডি নিতে রাজি হচ্ছে না। এসময়

হাসিনা আহমেদ জানান, সালাহ উদ্দিনকে আইন

অনুযায়ী আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের

নির্দেশ চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন

করবেন ।

এর আগে রাত ৮টার দিকে পরিবারের পক্ষ

থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিন

আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের

একটি দল আটক করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার

রাত ১০টায় রাজধানীর উত্তরার

একটি বাসা থেকে তাকে আটক করা হয়

বলে তারা জানান। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে,

তারা এ বিষয়ে কিছুই জানে না।

এছাড়া বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়েও একই

দাবি করা হয়। বিএনপির অভিযোগ সালাহ উদ্দিন

আহমেদকে আইন-

শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়ে গেছে ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত

১০ টার পরে রাজধানীর উত্তরার

একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র্যাবসহ ২০/৩০

জনের একটি দল তাকে উঠিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত