আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ভিপি নূরের উপর হামলা

ভিপি নূরের উপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হল সংসদ ও ছাত্রলীগ নেতারা সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ভেতরে নূরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

এসময় তাকে ও তার সঙ্গীদের অবরুদ্ধ করে রাখা হয়।

এর আগে সোমবার রাতে এসএম হলের শিক্ষার্থী এবং ডাকসুর হল সংসদের জিএস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী

ফরিদ হাসানকে মারধর করে ছাত্রলীগ।

এ ঘটনার প্রতিবাদে ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে একটি টিম হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুব জোয়ার্দারের কাছে অভিযোগপত্র দেন।

এসময় হল সংসদের অনুমতি না নিয়ে হলে প্রবেশ করায় নূরকে গালিগালাজ করেন হল সংসদের ভিপি কামাল হোসেন এবং জিএস জুলিয়াস সিজার। এক পর্যায়ে নূরের গায়ে হাত তোলেন কামাল। এছাড়াও নূরের সঙ্গে থাকা একজনকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা।

ডাকসুর জিএস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা উম্মে হাবিবা বেনজীর সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, আমরা প্রক্টর স্যারকে অভিযোগ দেয়ার পর এসএম হলে প্রাধ্যক্ষকে অভিযোগ দিতে আসি।

তিনি বলেন, অভিযোগ দিয়ে বের হয়ে আমরা হল গেটের সামনে আসলে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগ। আমাদের গায়ে ডিম ছুড়ে মারে। ভিপি নুরসহ কয়েকজনকে সেখানে অবরুদ্ধ করে রাখে।

উল্লেখ্য, এসএম হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে সোমবার রাতে মারধরের ঘটনায় প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকাল ৪টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি নূর। মানববন্ধন শেষে কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এই ঘটনার অভিযোগ জানাতে এসএম হলে প্রবেশ করেন তিনি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত