আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

খালেদা জিয়ার বিষয়ে বিদেশিদের যা বলল বিএনপি

খালেদা জিয়ার বিষয়ে বিদেশিদের যা বলল বিএনপি

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর সরকার পূর্ব পরিকল্পিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে অবহিত করতে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কূটনীতিকদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন জাপান, নরওয়ে ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত; ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মিয়ানমার, তুরস্ক, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও মরক্কোর উপ-রাষ্ট্রদূত; সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার।

বিএনপির পক্ষ থেকে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সিনিয়র নেতারা।

খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা তুলে ধরে দুই পাতার লিখিত বক্তব্যে দলের মহাসচিব বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য দিন দিন অবনতি হচ্ছে। তার পছন্দ অনুযায়ী হাসপাতালে চিকিৎসা না দিয়ে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৌশলে কষ্ট দিচ্ছে।

তিনি বলেন, পরিত্যক্ত অন্ধকার কারাগারের ভবনে ফেলে রাখার কারণে তার স্বাস্থ্যের ওপরে গভীর প্রভাব পড়েছে।

ফখরুলের ভাষ্য, প্রথম অবস্থায় তিনি (খালেদা জিয়া) এতটা অসুস্থ ছিলেন না। হেঁটে কারাগারে গেছেন হাজিরা দিতে। কিন্তু এখন তার অবস্থা এতটাই খারাপ যে হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। চোখে দেখেন না ঠিকমতো। ড. তার এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করাতে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেটাও করা হয়নি। তার রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, তারা (চিকিৎসকরা) আশঙ্কা তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকেজো হয়ে গেছে। কিন্তু সরকার তারপরও ইচ্ছাকৃতভাবে এগুলো উপেক্ষা করেই চলেছে। এমন অবস্থা চলতে থাকলে তার জীবননাশের সম্ভবনা রয়েছে।

মির্জা ফখরুল কূটনীতিকদের জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে। খালেদা জিয়া ৩০ বছরের বেশি সময় ধরে রিউমাটোয়েড আর্থাইট্রিস, ২০ বছরের বেশি সময় ধরে ডায়াবেটিস মেলিটাস এবং গত পাঁচ ধরে হাইপারটেনশন, আয়রন স্বল্পতা ও অ্যানেমিয়াতে ভুগছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাজীবন শুরুর পর তিনি কিডনির রোগ ও লিভার অ্যাইলমেন্টে আক্রান্ত হয়েছেন। বারবার অনুরোধের পর অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, ডা. শামীম আহমেদ, ডা. ফাতেমা পারভীন, ডা. চৌধুরী ইকবাল মাহমুদ ও ডা. বদিউজ্জামানের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তাকে (খালেদা জিয়া) দেখতে যান।

এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় গত বছরের ৬ অক্টোবর তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। কিন্ত ১১ নভেম্বর চিকিৎকদের অনুমতি ছাড়া তাকে কারাগারে ফেরত নেয়া হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়, এই মেডিক্যাল বোর্ডের সঙ্গে গিয়েছিলেন ডা. কে জামান ও ডা. মাহমুদুল হাসান। বোর্ডের সদস্যরা তার মেরুদণ্ডের দৃশ্যমান ক্ষয় ও গুরুত্বপূর্ণ অঙ্গের দুর্বলতা দেখেছেন। গত ১২ মার্চ কিছু মেডিকেল পরীক্ষার পরে নতুন করে তার কিছু শারীরিক সমস্যা ধরা পড়ে। এর মধ্যে ঘাড়ে ব্যথা, চোখের প্রদাহ, শ্বাসনালীতে সংক্রমণ ও কিডনি সমস্যা অন্যতম। এ ছাড়াও সুগার বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে।

সরকার খালেদা জিয়ার সব ধরনের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছেন। একের পর এক অসংখ্য মামলা দিয়ে তার বিচারিক প্রক্রিয়া ব্যাহত করছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন

পাঠকের মতামত