আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

প্রায় একমাস পর চিকিৎসা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়লেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ এপ্রিল) দেশটির স্থানীয় সময় বিকেল চারটার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি। তবে, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও এখনই দেশে ফিরছেন না ওবায়দুল কাদের। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকবেন।

সেতুমন্ত্রীর হাসপাতাল ত্যাগ করার জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়। কাগজপত্র প্রস্তুত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ত্যাগ করেন ওবায়দুল কাদের।

এর আগে, আজ বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়পত্র পেতে পারেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

গত ২০ মার্চ, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী সম্পন্ন হয়। এরপর, ২৬শে মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে কেবিনে স্থানান্তর করা হয়।

সেদিন সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেতুমন্ত্রীর প্রেসার ও ডায়বেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং শারীরিক অবস্থার উন্নতির কারণে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভর্তির পর পরীক্ষায় তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে হার্টে একটি রিং পরানো হয়।

এর পরদিন, ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ড. দেবি শেঠীকে বাংলাদেশে আনা হয় এবং তার পরামর্শে সেদিনই ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত