আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আবেদন করলে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আবেদন করলে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে পারেন। যদি খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করেন তাহলে বিষয়টি ভেবে দেখব আমরা।

তিনি বলেন, প্যারোলে মুক্তি পেতে হলে খালেদা জিয়াকে একটি সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আমাদের কাছে আবেদন করতে হবে। যদি তিনি আবেদন করেন তাহলে মুক্তি পেতে পারেন। তবে খালেদা জিয়ার জন্য প্যারোলের কোনো আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পায়নি।

শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ-থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। পুলিশের কোনো সদস্য যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তখন গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কাজেই পুলিশের কোনো সদস্য যদি দুর্নীতিতে জড়ায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবার জন্য আইন সমান। দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, সদর আসনের এমপি মোজাফফর হোসেন, ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, নৌ-পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বছর ধরে কারাগারে বন্দি। বর্তমানে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত