আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

সেন্টমার্টিনে বিজিবির চৌকি, টহল জোরদার

সেন্টমার্টিনে বিজিবির চৌকি, টহল জোরদার

মিয়ানমারের সীমান্ত ঘেঁষা কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বর্ডার র্গাড বাংলাদেশের (বিজিবি) একটি চৌকি স্থাপন করা হয়েছে।

রোববার সকাল থেকে দ্বীপের বিভিন্ন জায়গায় বিজিবির টহল শুরু হয়েছে।

সকালে টেকনাফের দমদমিয়া পর্যটক জাহাজ ঘাট থেকে কেয়ারী ডাইন ক্রুস করে বিজিবির সদস্যরা সেন্টমার্টিনে যান। পরে সেখান থেকে অস্থায়ী কার্যালয়ে মালামাল ও সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।

মূলত সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান রোধে নতুন করে বিজিবির এই স্থাপনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ ব্যাটলিয়ান বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দ্বীপে বিজিবির কার্যক্রম অব্যাহত ছিল। এরপর দ্বীপে কোস্ট গার্ড কাযক্রম চালিয়ে আসছিল। রোববার থেকে কোস্ট গার্ডের পাশাপাশি বিজিবিও সেখানে নিয়মিত টহল দেবে। সীমান্তের সুরক্ষা ও চোরচালান রোধে সরকার দ্বীপে বিজিবির একটি চৌকি স্থাপনার উদ্যোগ নিয়েছে। ওই চৌকি একজন কোম্পনি কমান্ডারের নেতৃত্বে চলবে। সেখানে বিজিবি সদস্যরা ভারী অস্ত্র নিয়ে টহল দেবেন।

দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, রোববার একটি পর্যটকবাহী জাহাজে করে শতাধিক বিজিবি সদস্য টেকনাফে থেকে সেন্টমার্টিনে আসেন। শুনেছি নতুন করে বিজিবির একটি চৌকি স্থাপন হচ্ছে দ্বীপে। তবে আপাততে তারা দ্বীপের আবহাওয়া অফিস কার্যালয়ে উঠেছেন বলে জানা গেছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহাম্মদ বলেন, এর ফলে দ্বীপের পর্যটকের পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, সেন্টমার্টিন দ্বীপে নতুন করে বিজিবি কাজ শুরু করেছে। সেখানে আগে থেকে কোস্টগার্ড ও পুলিশ কাজ করছিল। এখন পুরোদমে সীমান্তের সুরক্ষায় কাজ করবে বিজিবি।

উল্লেখ্য , ২০১৮ সালের অক্টোবরের দিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে নিজেদের অংশ বলে মিয়ানমার দাবি করেছিল। মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইট সম্প্রতি তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ বলে দেখানো হয়। গত ৬ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূত উ লুইন ওকে তলব করে এর প্রতিবাদ জানায়। এরপর মিয়ানমারের মানচিত্র পরিবর্তন করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত