আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে গাড়িচালক

অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে গাড়িচালক


চলচ্চিত্র অভিনেতা ও পোশাক শিল্প ব্যবসায়ী অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছেন তার ব্যবসা প্রতিষ্ঠানের গাড়িচালক শহিদ মিয়া।

রবিবার সাভারের এ জে আই গ্রুপের ফ্যাক্টরির গ্যাস বিলের টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে গাড়ি রেখে পালান চালক। এই ঘটনায় মামলা হয়েছে।

নিজের ফেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য অনন্ত জলিল নিজেই জানিয়েছেন। পালিয়ে যাওয়া চালককে ধরতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।চালকের জাতীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্রের ছবি ফেসবুকে পোস্ট করেছেন অনন্ত জলিল। চালবের সন্ধান দিতে পারলে নিজ হাতে সন্ধানদাতাকে পুরস্কৃত করবেন বলেও ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে অনন্ত জলিল লিখেছেন, ‘আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি। আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।

আজ আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মো. শহিদ মিয়া ৫৩ লক্ষ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। ফ্যাক্টরির একজন অ্যাকাউন্টেন্ট মো. জহির তার সঙ্গে ছিল। জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকেছিল এবং গাড়িতে টাকাগুলোসহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিল। জহির সোনালী ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে। এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাল্লাহ।’

চালকের সন্ধান পেলে তার প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধান মো. মীর (০১৭১১৭৩৯৫৪১)এবং মানবসম্পদ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আসাদের (০১৬৭৫৫৯৭৫৬)সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন আলোচিত এই চলচ্চিত্র নির্মাতা।

শেয়ার করুন

পাঠকের মতামত