আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বনানী ট্র্যাজেডি: তাসভির ও ফারুক কারাগারে

বনানী ট্র্যাজেডি: তাসভির ও ফারুক কারাগারে

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলাম ও ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন সাত দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে  মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন।

আসামি তাসভির উল ইসলামের পক্ষে তার আইনজীবী ঢাকা মহানগরীর সাবেক পাবলিক প্রসিকিউটর এহেসানুল হক সামাজী বলেন, তিনি অগ্নিসংযোগ করেননি বা তার কোনো অবহেলাও ছিল না। তাই কাউকে আর্থিকভাবে ক্ষতি সাধনের প্রশ্ন নেই। আসামি ভূমির মালিক নন। তাই তার ওপর ভবনের নিরাপত্তা বিধানের দায়িত্বও নেই। ২০১৭ সালে লন্ডনে আসামির ওপেন হার্ট সার্জারি হয়েছে। উনি অসুস্থ। তাকে এখনো চেকআপের জন্য যেতে হয়। বয়স্ক, অসুস্থ বিবেচনায় আমি তার জামিন প্রার্থনা করছি।

ফারুকের পক্ষে তুহিন হাওলাদার বলেন, যিনি জমির মালিক, তার দায়-দায়িত্ব তখনই শেষ হয়, যখন ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি হয়। তখন সমস্ত দায়-দায়িত্ব ডেভেলপার কোম্পানির। ২০০৮ সালের ওই ভবনে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন এ আসামি ওই ভবনে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই জানিয়ে থানায় জিডি করেছিলেন। আমি এখানে বসবাস করি, আমার ব্যবসা-বাণিজ্য আছে। আমি কেন আগুন লাগাব। আর একজন সচেতন নাগরিক হিসেবে যা করার আমি তাই করেছি আমার কোনো অপরাধ নেই। দুই আসামির পক্ষেই তার আইনজীবীরা চিকিৎসার আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাবিধি অনুযায়ী চিকিৎসার আদেশ দেওয়া হয়। গত ৩১ মার্চ আসামিদের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত গত ৩০ মার্চ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুল ও রিমান্ডে যাওয়া দুই আসামিকে এজাহারনামীয় আসামি করা হয়। মামলায় অজ্ঞাতদেরও আসামি করা হয়েছে।

মামলার দায়ের পর ওইদিনই রাতে তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলায় নকশাবহির্ভূত ভবনের ১৯ তলা থেকে ২৩ তলা পর্যন্ত বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলাম এবং ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক। রূপায়ন গ্রুপ হলো ডেভেলপার কোম্পানি।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফ আর) টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন।

শেয়ার করুন

পাঠকের মতামত