আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সেন্টমার্টিন উপকূলে মাছধরার ৫ ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জেলে

সেন্টমার্টিন উপকূলে মাছধরার ৫ ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জেলে

কক্সবাজারের সেন্টমার্টিন্সের অদূরে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বৈরী হাওয়ায় উত্তাল ঢেউয়ের আছড়ে পাঁচটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৪ জন জেলে নিখোঁজ হন বলে ট্রলার মালিকরা জানান।

জানা যায়, বুধবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন্স’র একাধিক ট্রলার সাগরে মাছ ধরতে যায়। দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া বৈরীরূপ ধারণ করলে বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এসময় ট্রলারগুলো কূলে ফিরে আসার পথে পাঁচটি ট্রলার সাগরে ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলার মালিকরা হলেন শাহপরীর দ্বীপের মোঃ জুবাইর, মোঃ আব্দুল্লাহ, বদিউল আলম, কবির ও জহির আহমদ। তাদের পাঁচটি ট্রলারের ৩২ জন মাঝিমাল্লার মধ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত সময়ে ১৮ জন জেলে সাঁতরে কূলে ফিরতে সক্ষম হলে আরও ১৪ জন জেলে নিখোঁজ ছিলেন বলে জানা যায়।

ট্রলার মালিক মোঃ জুবাইর জানান, ‘মঙ্গলবার ও বুধবার ভোরে আমার মালিকানাধীন একটি ট্রলারসহ বেশ কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বাতাসে উত্তাল ঢেউয়ে আমার ট্রলারসহ আরও চারটি ট্রলার সাগরে ডুবে যায়। আমরা এখন আমাদের ট্রলারের চেয়ে মাঝি মাল্লাদের উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল বলেন, ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। এব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত