আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সিলেট বিএনপির তোপের মুখে মোকাব্বির খান

সিলেট বিএনপির তোপের মুখে মোকাব্বির খান

সিলেট এসেই তোপের মুখে পড়লেন সাংসদ মোকাব্বির খান। বৃহস্পতিবার সকালে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া আয়োজিত ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সভা উপস্থিত হয়ে তিনি বিএনপি নেতাকর্মীর তোপের মুখে পড়েন।

এই সভায় আমন্ত্রিত ছিলেন আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সভায় এক পর্যায়ে এসে প্রবেশ করেন সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান। তিনি সভাস্থলে আসতেই শুরু হয় হট্টগোল।

মোকাব্বির খাকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে সভা বয়কট করেন বিএনপি নেতারা। এসময় মোকাব্বির খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মহিলা দলের নেত্রীরা। কেউ কেউ মোকাব্বিরকে উদ্দেশ্য করে কটু মন্তব্যও করেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা দেখা দেয়।

সম্প্রতি বিএনপিসহ ঐক্যফ্রন্টের আপত্তি উপেক্ষা করেই সংসদ সদস্য হিসেবে শপথ নেন সিলেট-২ আসনে গণফোরাম থেকে নির্বাচিত সাংসদ মোকাব্বির খান। মোকাব্বির শপথে ক্ষুব্দ ছিলেন সিলেট বিএনপি নেতারা। শপথের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সিলেটে পেয়েই সেই ক্ষোভ ঝাড়লেন বিএনপি নেতারা।

বিএনপি নেতাদের আপত্তি ও ক্ষোভ আঁচ করতে পেরে আয়োজকরা মোকাব্বির খানকে বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠানস্থল ত্যাগের অনুরোধ জানান। মোকাব্বির খানও বক্তব্য সংক্সিপ্ত করে পাঁচ মিনিট পর অনুষ্ঠান স্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়। ফের অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন বিএনপি নেতারা।

বিএনপি নেতাদের মধ্যে ওই অনুষ্ঠানে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
তারা বলেন, আমরা জানতাম না ওই অনুষ্ঠানে মোকাব্বির খান আসবেন। তাই মোকাব্বির আসতেই আমরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসি। এসময় উপস্থিত মহিলা দলের নেত্রীরা কিছু প্রতিক্রিয়া দেখান। পরে মোকাব্বির খান চলে গেলে আমরা আবার অনুষ্ঠানে যোগ দেই।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত