আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বাংলাদেশ মাতিয়ে ফিরে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী

বাংলাদেশ মাতিয়ে ফিরে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী

চার দিনের বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন এই ছাত্র বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেন। বেশ কয়েক বছর বাংলাদেশে কাটানোর স্মৃতি তাকে এখনো আপ্লুত করে বলে জানান।

ডা. লোটে  সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে ড্রুক এয়ার ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম এনামুর রহমান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে বিমানবন্দরে বিদায় জানান।

ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে গত বছর দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে কয়েকটি চুক্তি সই হয় এবং দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার ব্যাপারে সম্মত হন দুই প্রধানমন্ত্রী।

ভুটানের প্রধানমন্ত্রী রাজধানীতে গতকাল নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীকে অভিনন্দন জানান। সেখানে তিনি বাংলা-ইংরেজি মিশ্রিত বক্তব্যে সবার হৃদয় কেড়ে নেন।

পরে তিনি শিক্ষা জীবনের দশ বছর কাটানো ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে যান। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেই বক্তব্যেও তিনি শ্রোতা-দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হন। নিজের ছাত্রজীবনের স্মৃতি, একজন চিকিৎসক হিসেবে করণীয়সহ বিভিন্ন বিষয়ে তার দেয়া বক্তৃতায় অনলাইনে এখন ভাইরাল।

শেয়ার করুন

পাঠকের মতামত