আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহের প্রথম মেয়র হলেন আ.লীগের টিটু

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহের প্রথম মেয়র হলেন আ.লীগের টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার আলিমুজ্জামান বুধবার দুপুরে এ ঘোষণা দেন। তার এই ঘোষণার মধ্য দিয়ে ইকরামুল হক টিটু হলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র।

নির্বাচনে পাঁচ জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আবু মুছা সরকার, শহিদুল ইসলাম স্বপন মন্ডল ও বিশ্বনাথ ভাদুরী। মনোনয়নপত্র বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আবু মুছা সরকার, শহিদুল ইসলাম স্বপন মন্ডল, বিশ্বনাথ ভাদুরীর মনোনয়পত্র বাতিল হয়ে যায়। আদালতে আপিলেও তাদের মনোনয়নপত্র বৈধ হয়নি। শেষ পর্যন্ত মেয়র পদে মাত্র দুই জন প্রার্থী টিকে থাকেন।

জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করায় মেয়র পদে ইকরামুল হক টিটুকে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার আলিমুজ্জামান।

আগামী ৫ মে সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৪১ জন, নারী কাউন্সিলর পদে ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত