আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিমানবন্দরে অস্ত্র গুলিসহ উপজেলা চেয়ারম্যান আটক

বিমানবন্দরে অস্ত্র গুলিসহ উপজেলা চেয়ারম্যান আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক হয়েছেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। বৃহস্পতিবার বিকেলে নভোএয়ারের একটি ফ্লাইটে বরিশাল যাওয়ার আগে এঘটনা ঘটে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) স. ম কাইয়ুম নয়া দিগন্তকে বলেন, আটক ব্যক্তির বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
বিমানবন্দর টার্মিনাল সুত্রে জানা যায়, গতকাল বেলা সোয়া ৩টায় নভোএয়ারের একটি ফ্লাইটে বরিশাল যাওয়ার উদ্দেশ্য যাত্রী মুজিবর রহমান অভ্যন্তরীন টার্মিনালে যান। প্রথম গেট দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তার হাত ব্যাগে থাকা অস্ত্র,গুলি স্ক্যানিং মেশিনে ধরা পড়ে। সাথে সাথে এভিয়েশন সিকিউরিটি গ্রুপের (এভসেক) সদস্যরা তাকে আটক করেন। ঘোষনা ছাড়া বিমানবন্দরে প্রবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোর্পদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান তার নাম মুজিবর রহমান। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা চেয়ারম্যান। তিনি তার অনিচ্ছাকৃত ভুলের জন্য অনুতপ্ত বলে সিকিউরিটি সদস্যদের কাছে বলেছেন বলে জানা যায়।

এ প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর এর পরিচালক (টার্মিনাল) গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক নয়া দিগন্তকে বলেন, আটক ব্যক্তি (আন ডিক্লারড এন্ট্রি) পূর্ব ঘোষনা ছাড়াই অস্ত্র গুলি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছেন। আমরা তাকে সন্দেজনক যাত্রী হিসাবে আটক দেখিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছি।

তিনি বলেন, ঘটনার সময় স্ক্রানিং মেশিন পার হওয়ার পর তার হাত ব্যাগে সিকিউরিটি সদস্যরা ১০ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও পিস্তল উদ্ধার পায়। এক প্রশ্নের উত্তরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এদের কি বোধদয় হবে না ? তারা আসল জায়গায় এসে ভুলে গেলো তো চলবে না ? আমরা আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে থানায় পাঠিয়েছি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত