আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শ্রীলঙ্কায় দুই বাংলাদেশি নিখোঁজ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কায় দুই বাংলাদেশি নিখোঁজ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে বিস্ফোরণের পর থেকে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এ কথা জানিয়ে আজ রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু। চার সদস্যের পরিবারটি শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল। আমরা আশা করছি, তারা কোনও হোটেলে বা হাসপাতালে রয়েছেন। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদ্‌যাপনের সময় আজ সকালে তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলা হয়। এতে এখন পর্যন্ত ১৫৬ জন নিহত ও ৪০০ জনের বেশি আহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি।

নতুন করে আরেকটি হোটেলে বিস্ফোরণে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বোমা হামলার পরিপ্রেক্ষিতে আজ বিকেলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত