আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

হুমকি না থাকলেও সতর্ক বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

হুমকি না থাকলেও সতর্ক বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল রোববারের (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় বাংলাদেশ সতর্ক আছে। বাংলাদেশে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল এবং আছে।

শ্রীলঙ্কায় ওই বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম এমপির নাতি জায়ান চৌধুরী নিহত ও জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে শেখ সেলিম এমপির বাসায় এসে তাকে শান্ত্বনা দিয়ে চলে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে হলি আর্টিসানের ঘটনার পর আমরা শক্ত হাতে তা দমন করেছি। এখন বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করেন না।

জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে আসবে। তবে শ্রীলঙ্কার ডাক্তাররা জামাই মশিউল হক চৌধুরীর চিকিৎসা করছেন। তিনি এখন ঝুঁকিমুক্ত আছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত