আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

দেশে ফিরে শেখ সেলিমকে জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরে শেখ সেলিমকে জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে ব্রুনাই থাকাকালে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। সেই ভয়াবহ হামলায় প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি  জায়ান চৌধুরী মারা যায়। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন মেয়ের জামাতা মশিউল হক চৌধুরী।

শোকে কাতর শেখ সেলিমের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে মন্ত্রিসভার সদস্যসহ অনেকেই ইতিমধ্যে ছুটে গেছেন বনানীর বাসায়। তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় শোকাহত পরিবারের কাউকে সরাসরি সান্ত্বনা জানানো সম্ভব হয়নি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন শেখ সেলিমও। তখন প্রধানমন্ত্রী শেখ সেলিমকে জড়িয়ে ধরে কাঁদলেন নাতি জায়ানের জন্য। এ সময় সেখানে সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশের। পাশে থাকা অন্যদের চোখও তখন ছলছল করছিল।

জায়ান চৌধুরীর বয়স হয়েছিল আট বছর। সে রাজধানীর উত্তরা সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বাবা-মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে ভয়াবহ সন্ত্রাসের শিকার হয় ছোট্ট জায়ান। আগামীকাল বুধবার কফিনে মুড়িয়ে দেশে ফিরবে জায়ান। তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে।

দুই ছেলে ও স্বামীকে নিয়ে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া আমেনা সুলতানা দেশটির একটি পাঁচতারকা হোটেলে ছিলেন। হামলার সময় শেখ আমেনা ছোট ছেলে জোহানকে নিয়ে হোটেলটিতে তাদের কক্ষে ছিলেন। আর নিচতলার একটি রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন আমেনার স্বামী মশিউল হক চৌধুরী ও তাদের বড় ছেলে জায়ান চৌধুরী। বোমা হামলায় মশিউল আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর আসে।

এদিকে মঙ্গলবার সকালে শেখ সেলিম নাতির জানাজার জন্য প্রস্তুত হওয়া বনানীর মাঠ দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, জামাতার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো শঙ্কামুক্ত নয়।

শেয়ার করুন

পাঠকের মতামত