আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাইল ঐক্যফ্রন্ট

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাইল ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। ঐক্যফ্রন্টের আহ্বায়ক এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। দেশে একের পর এক অনেক ঘটনা ঘটেছে। ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলার অবনতি দৃশ্যমান। আমরা মনে করি আন্দোলনকে জোরদার করতে হবে নারীদের অধিকার এবং আইনের শাসন রক্ষা করার জন্য।

বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠক করেন তিনি।

বৈঠক থেকে ঐক্যফ্রন্ট বিভিন্ন কর্মসূচির কথা জানায়। কর্মসূচির ঘোষণা দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে মারার প্রতিবাদসহ নারী ও শিশু নির্যাতন বন্ধে আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জমায়েত করবে ঐক্যফ্রন্ট।

অন্যান্য কর্মসূচি হলো নোয়াখালী ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় গণশুনানির জন্য নাগরিক সভা এবং রোজার মাসে সুধী সমাবেশ।

শ্রীলঙ্কায় বোমা হামলার নিন্দা জানায় ঐক্যফ্রন্ট। হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জায়ানের আত্মার শান্তি কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি থেকে আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত