আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শেখ সেলিমের নাতির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

শেখ সেলিমের নাতির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

শোক প্রস্তাবে  শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার ঘটনায় হতাহত এবং জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

এছাড়া ঢাকার বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলা, ইথিওপিয়ায় প্লেন বিধ্বস্তে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয় এবং প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়।

এ সময় সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আরও শোক প্রস্তাব আনা হয় অভিনেতা টেলি সামাদ, প্রধানমন্ত্রীর ফুফু হামিদা খানম বানু, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর, কবি আল মাহমুদ, সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের বাবাসহ প্রয়াত কয়েকজনের নামে। শোক প্রস্তাব গ্রহণের পর নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত