আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শ্রীলঙ্কায় হামলাকারীদের ছবি প্রকাশ

শ্রীলঙ্কায় হামলাকারীদের ছবি প্রকাশ

শ্রীলঙ্কায় চার্চ ও আবাসিক হোটেলে স্মরণকালের ভয়াবহ বোমা হামলায় জড়িতদের ছবি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার হামলাকারীদের ছবি প্রকাশ করে পুলিশ জানায়, সন্দেহভাজনদের খুঁজতে সাধারণ মানুষের সহযোগিতা নেয়া হয়েছে। যাদের খোঁজ পাওয়া গেছে, ধারণা করা করা হচ্ছে তারা এই ভয়াবহ হামলায় জড়িত ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইস্টার সানডের অনুষ্ঠানে ও হোটেলে ভয়াবহ এই হামলায় ৩৬০ জনের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

এই হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৬ জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান জোরালো করেছে পুলিশ।

ইতোমধ্যে জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে। হামলায় নিজেদের সম্পৃক্ততা প্রমাণে ভিডিও প্রকাশ করেছে তারা। তবে শ্রীলঙ্কার সরকার হামলার পেছনে স্থানীয় ইসলামি উগ্রপন্থী ন্যাশনাল তাওহীদ জামাতকে (এনটিজে) দায়ী করছে।

শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষা মন্ত্রী রুয়ান জয়বর্ধনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, হামলাকারীদের বেশিরভাগ আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের সদস্য। তারা উচ্চশিক্ষিত এবং কেউ কেউ আইন বিষয়ে উচ্চশিক্ষিত।

তিনি বলেন, হামলাকারী অস্ট্রেলিয়ায় পোস্ট গ্রাজুয়েশন করেছে। তার আগে সে লন্ডনে পড়াশোনা করেছে। এরপর সে শ্রীলঙ্কায় স্থায়ী হয়েছে। হামলাকারীদের বেশিরভাগের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

শেয়ার করুন

পাঠকের মতামত