আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রাজনৈতিক দল ভাঙ্গা আমার নীতি নয় : প্রধানমন্ত্রী

রাজনৈতিক দল ভাঙ্গা আমার নীতি নয় : প্রধানমন্ত্রী

বিরোধীদল থেকে নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের বিষয়ে কোন রকম চাপ সৃষ্টির অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক বৈচিত্রের প্রয়োজনেই তিনি কোন রাজনৈতিক দল ভাঙ্গার নীতিতে বিশ্বাসী নন।
প্রধানমন্ত্রী বলেন,‘ রাজনৈতিক দল হিসেবে প্রতিটি দলের স্বকীয়তা আছে, স্বাধীনতা আছে সিদ্ধান্ত নেবার এবং কোন দল ভেঙ্গে কিছু করা-এটা কিন্তু আমার নীতি নয়।’

তিনি আরো বলেন, ‘তারা (বিএনপিসহ জাতীয় ঐক্য ফ্রন্টের এমপিগণ) সে^চ্ছায় শপথ নিয়েই সংসদে এসেছে। সরকারের নয়, তারা তাদের ভোটারদের চাপেই শপথ নিয়েছেন। তারা সংসদে তাদের কথা বলবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে তার সাম্প্রতিক ব্রুনেই সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।

ব্রুনেই দারুস সালাম-এর সুলতান হাজী হাসানাল বল্কিয়া-এর আমন্ত্রণে গত ২১ থেকে ২৩-এ এপ্রিল প্রধানমন্ত্রী সে দেশ সফর করেন।

ব্রুনেই সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন হলেও এখানে সমকালিন রাজনীতি, খালেদা জিয়ার মুক্তি প্রসংগ, কলম্বোয় সাম্প্রতিক সিরিজ বোমা হামলাসহ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ,সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকান্ড, আন্দোলনের নামে বিএনপির অতীতের জ্বালাও-পোড়াও এবং রোহিঙ্গা সমস্যা সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে এবং প্রতিটি প্রশ্নের অনুপুঙ্খ উত্তর দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দলভাঙ্গার প্রচলিত রাজনীতির সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ‘প্রস্তাব আমরা অনেক পাই। তবে, এ বিষয়ে আমি সাংঘাতিকভাবে দ্বিমত করি, কারণ যার যার দল সে সে করবে। আর যারা (বিএনপি) এ ধরনের এজেন্সির মাধ্যমে তৈরি হয়েছে তাদেরকে ভাল চিনি। আশ্রয়টা সেখানেও চায় এবং ভাঙ্গতে বললে সেখানে ভাঙ্গাটাতো কোন ব্যাপারই না। আমরা কেন করতে যাব সেরকম।’

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমাদের যথেষ্ট লোকবল আছে। আর নতুৃন লোকবলের দরকার নেই। আওয়ামী লীগ একই একশ’। দেশের জনগণের কল্যাণ করার জন্য আওয়ামী লীগই যথেষ্ট।’

এ সময় তিনি অতীতের দৃষ্টান্ত উল্লেখ করে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকান্ডের উল্লেখযোগ্য কিছু বিষয় তুলে ধরে বলেন,‘আমার মনে হয় দেশবাসীর ভাবা উচিত আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত কিন্তু এ দেশের কোন উন্নতি হয়নি। কোন মানুষের উন্নতি হয়নি।’

প্রধানমন্ত্রী বিএনপির বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে বলেন, ‘রাজনীতিতে পুনরুজ্জীবিত করাবার কোন বিষয় রয়েছে কিনা আমার জানা নেই। আর খালেদা জিয়ার প্যারোলের বিষয় নিয়ে যে প্রশ্ন এসেছে, তার উত্তরে আমি বলবো- প্যারোলের জন্য কিন্তু আবদেন করতে হয়। এ নিয়ে কিন্তু এখনো কেউ আবেদন করেনি। আর যেহেতু কেউ আবেদন করেনি তাই এ বিষয়ে আমাদের এখন বলার বা করার কিছু নেই।

এ সময় বিএনপি’র এক সংসদ সদস্যের শপথ গ্রহণ প্রসংগে তিনি বলেন, ‘এখানে সরকারের কোন চাপ নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁরা (সংসদ সদসবৃন্দ) জনগণের ভোটে নির্বাচিত। কাজেই তাদের নিজস্ব আসনের জনগণের কাছেই তাদের চাপ রয়েছে। কেননা তারাই ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং চাপ দিয়েছে। ফলে সংসদেরা শপথ নিয়েছে এবং শপথ নিয়ে বলেছে যে, তারা সংসদে গিয়ে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কথা বলবে। আর একটা কথা মনে রাখতে হবে খালেদা জিয়াকে আমরা রাজনৈতিকভাবে গ্রেফতার করিনি।’

কৃষিমন্ত্রী এবং প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সংবাদ সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন।

এছাড়া, মন্ত্রি পরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম এবং সংবাদ সংস্থার সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া তার দুর্নীতির কারণেই কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত এবং সেই শাস্তি সে ভোগ করছে। আর সে মামলাটাও করে গিয়েছিল আগের তত্ত্বাবধায়ক সরকার এবং মামলাটি চলেছে ১০ বছর। কাজেই এ মামলায় তাঁর সরকার কোনভাবেই কোন প্রভাব বিস্তারের চেষ্টা করেনি।

তিনি বলেন, কোর্টকে আমরা প্রভাবিত করি না, আদালত আদালতের মত চলে। তাঁরা শাস্তি দিয়েছে। সেই শাস্তিই এখন বেগম জিয়া ভোগ করছেন।

আজকে শিক্ষা-দীক্ষা সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি অতীতে দেশের শিক্ষাঙ্গনে বিরাজমান সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আগে কি হত, গোলাগুলি ও বোমাবাজি। আমরাতো সেটাও বন্ধ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুর ২টার পর কোন শ্রেণী কার্যক্রম চলতো না। এখনতো সন্ধ্যায়ও ক্লাশ হয়।
তিনি বলেন, ‘নুসরাতের বিষয়ে এটুকু বলবো কেউ অন্যায় করলে সে যেই হোক, আমিতো বলেই রেখেছি এ ধরনের অন্যায়ের ক্ষেত্রে তার কোন ক্ষমা নেই এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং সেটাই নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি নুসরাতের বিষয়টি যদি তাৎক্ষণিকভাবে না ধরতাম তাহলে সব দোষ নুসরাতের ওপরই পড়তো। তাঁকেতো একটা চরিত্রহীন বানিয়ে ছেড়ে দিত (কতিপয় মিডিয়ার অতীত এমন দৃষ্টান্ত রয়েছে)। সে কারণেই আমি দ্রুত ব্যবস্থা নিয়েছি। তাছাড়া এ ধরনের অন্যায় এটা কখনও মেনে নেয়া যায় না। কাজেই এ ধরনের ঘটনা যারাই ঘটাবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব। সে যেই হোক কোন ছাড়াছাড়ি নেই। আমার দল না কার দল কোনটা আমি দেখতে চাই না।

তিনি বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে গোপনে এ ধরনের কোন ঘটনা ঘটছে কি ন সে বিষয়েও তাঁর সরকার খোঁজ খবর করছে। কারণ এ ধরনের ঘটনা পুনরায় আমাদের দেশে ঘটুক তা আমরা চাই না।

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী তাঁর ফুপাতো ভাই এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর জেষ্ঠ্য সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর কলম্বোর সিরিজ বোমা হামলায় নিহত হবার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনায় আহত জায়ানের বাবাসহ সকল আহতের আরোগ্য কামনা করেন।

সরকার দেশীয় জঙ্গিবাদকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলেও এসময় প্রধানমন্ত্রী উল্লেখ করে জঙ্গিবাদ নিয়ে আশঙ্কা এখনো পুরোপুরি দূর হয়ে যায়নি বলেও জানান।

তিনি বলেন, ‘জঙ্গিবাদ শুধু প্রশাসন কিংবা গোয়েন্দাদের দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য সবাইকে আন্তরিক হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত