আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বিএনপি বহিষ্কার করলেও এমপি পদ যাবে না: আইনমন্ত্রী

বিএনপি বহিষ্কার করলেও এমপি পদ যাবে না: আইনমন্ত্রী

বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন দল থেকে বহিষ্কার করলেও তাদের এমপি পদ যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবার চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজে একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ব্যাপক ভরাডুবির মধ্যেও বিএনপির ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়। এজন্য বিএনপির যে ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন না বলে দলটির পক্ষ থেকে বারবার বলা হয়।

দলটির এমন সিদ্ধান্তের মধ্যেই গতকাল সংসদ সংস্য হিসেবে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রানীশংকৈল) থেকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত হওয়া জাহিদুর রহমান। এছাড়া দলটির আরও চারজন সংসদ সদস্যর শপথ নিতে চান বলে গুঞ্জন উঠেছে।

দলের স্বীদ্ধান্ত অমান্য করে কেউ শপথ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি থেকে যারা শপথ নেবেন দল তাদের বহিষ্কার করলে এমপি পদের কি হবে আইনমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে আনিসুল হক বলেন, বিএনপি থেকে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন তাদের দল থেকে বহিষ্কার করা হলেও কোনো প্রভাব পড়বে না। তাদের এমপি পদ টিকে যাবে।

সংবিধানের ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানে বলা আছে- কেউ যদি দলের বিপক্ষে জাতীয় সংসদে ভোট দেন বা দল থেকে যদি তারা পদত্যাগ করেন, তা হলে তাদের সংসদ সদস্যপদ বাতিল হবে। দল বহিষ্কার করলে তাদের সদস্যপদ বাতিল হবে না।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, কসবার পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত