আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে সুবীর নন্দীকে

প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে সুবীর নন্দীকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে। সোমবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের নেয়ার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়েছে।

রবিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন একথা জানিয়েছেন। তিনি পরিবারের পক্ষ থেকে তিনি সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সুবীর নন্দীর চিকিৎসা হবে জানিয়ে তিনি বলেন, তার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি মন দিয়ে সব শুনেছেন। এরপর তিনি সুবীর নন্দীকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে সুবীর নন্দীর চিকিৎসার ব্যাপারে সবুজ সংকেত পাওয়া গেছে। আগামীকাল সোমবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হবে সিঙ্গাপুরে।

তবে বর্তমানে এই সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থা মোটেও ভালো নয় বলে জানান সামন্ত লাল সেন। তিনি সবার কাছে শিল্পীর জন্য দোয়া চেয়েছেন।

গত ১২ এপ্রিল সুবীর নন্দী পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকালে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান।

পরে রাতেই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন সুবীর নন্দী।

শেয়ার করুন

পাঠকের মতামত