আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

শপথের ব্যাপারে নির্বাচিতদের সতর্ক করলো বিএনপি

শপথের ব্যাপারে নির্বাচিতদের সতর্ক করলো বিএনপি

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও কর্মপন্থা নির্ধারণ করতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচিত প্রার্থীরা যেন শপথ না নেয়, সে ব্যাপারে সতর্ক করলো বিএনপি। রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র মতে, জাহিদের পথ ধরে অন্যরা যাতে শপথ না নেয়, সেজন্য বিএনপির একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা রোববার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। রোববার সন্ধ্যার পর নির্বাচিতদের মধ্যে তিনজনকে নিয়ে গুলশান কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন উর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, নির্বাচিতদের বিএনপির নেতারা বুঝানোর চেষ্টা করেছেন, কেন তাদের শপথ নেয়া উচিত হবে না।

বিএনপি থেকে বহিষ্কৃত এমপি জাহিদুর রহমান শপথ নেয়ার পর বলেছিলেন, ‘অন্যরাও শপথ নিতে পারেন। তারা শপথ নিলে একসাথে সংসদ অধিবেশনে যোগ দেবেন।’ বাকীদের সাথে কোন যোগাযোগ হয়েছে কি-না রোববার তাকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, শপথ নেয়ার পর আমি মোবাইল বন্ধ রেখেছি, কারো সাথে যোগাযোগ হয়নি। তিনি বলেন, বহিষ্কার করা হলেও আমি বিএনপিতেই আছি। আজীবন এই দলেই থাকবো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় ফল বিপর্যয়ের কারনে শুরু থেকে বিএনপি ফল প্রত্যাখ্যান করে পূননির্বাচনের দাবী জানিয়ে আসছে। পাশাপাশি নির্বাচিতদের শপথ না নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা। এরপরেও নির্বাচিত ৬ সদস্যের মধ্যে মহাসচিব ছাড়া বাকী ৫ জন শপথ নেয়ার আগ্রহের কথা নানা ফোরামে জানানোয় বিপাকে পরে বিএনপি।

গত বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাহিদুর রহমান শপথ নেয়ার একদিন পরেই তাকে বহিষ্কার করে অবস্থান স্পষ্ট করে বিএনপি। অন্যদের বেলায়ও একই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। তবে বিএনপির হাইকমান্ড নির্বাচিতদের শপথ নেয়া থেকে বিরত রাখতে সব ধরনের চেষ্টা করছে। গতরাতে এক নেতা বলেন, তাদের আশা আর কেউ শপথ নেবেন না।

শেয়ার করুন

পাঠকের মতামত