আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

রাজস্ব আয়ের লক্ষ্যে পাঁচ বছর পর আগামী মাস থেকে পুনরায় ঢাকা-দিল্লি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতদিন এই দুই রাজধানীর মধ্যে ভারতের বেসরকারি বিমান প্রতিষ্ঠান জেট এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা করত। ইতোমধ্যে জেট এয়ারওয়েজ দু’দেশের রাজধানীর মধ্যে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। খবর বাসসের।

রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র এয়ারলাইন্স প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমরা ১৩ মে থেকে দিল্লির পথে বিমান ফ্লাইট চালু করতে যাচ্ছি, যা গত ২০১৪ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। এয়ারক্রাফ্ট স্বল্পতার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে দিল্লির পথে ফ্লাইট বন্ধ করে দেওয়া হলেও বাণিজ্যিক কারণে এটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, আমরা আমাদের ফ্লাইটগুলোতে বিপুল পরিমাণ যাত্রী আশা করছি, কারণ চিকিৎসাসহ বিভিন্ন পেশাগত কারণে বিপুল সংখ্যক মানুষ নিয়মিত এ পথে যাতায়াত করে থাকে।

আগামী সপ্তাহের শেষ নাগাদ বিমান দিল্লি পথে ফ্লাইট চলাচলের অনুমতি পাবে এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার ১ শ’ ৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইট পরিচালনা করবে বলে জানান তিনি।

বিমানের জনসংযোগ কর্মকর্তা বাসস’কে বলেন, কিছুদিন পর আমরা এ পথে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবো। ফ্লাইট সূচি অনুযায়ী বিমান ঢাকা থেকে বিকেল ৩ টায় রওনা হয়ে দিল্লিতে ৫ টা ২০ মিনিটে পৌঁছবে। অপর দিকে দিল্লি থেকে ৬ টা ২০ মিনিটে ছেড়ে ৯ টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছবে।

বিমান কর্মকর্তারা জানান, ঢাকা-দিল্লি পথে ইকোনমিক ক্লাস ২৫ হাজার এবং বিজনেস ক্লাস ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা তুলনামূলকভাবে এ পথে একমাত্র ফ্লাইট পরিচালনাকারী ভারতীয় বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান জেট এয়ার ওয়েজের চেয়ে অনেক কম।

এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং ইন্ডিগো কোলকাতা হয়ে ঢাকা-দিল্লি ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত