আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঘূর্ণিঝড় ফণী: দেশজুড়ে যা ঘটলো

ঘূর্ণিঝড় ফণী: দেশজুড়ে যা ঘটলো

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও দেশটির বিভিন্ন জায়গায় গাছ বা ঘরের নীচে চাপা পড়ে কমপক্ষে পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকায় আবহাওয়া দপ্তর বলেছে, ফণীর বিপদ কেটে গিয়ে সেটি লঘু চাপে পরিণত হয়ে উত্তরাঞ্চল দিয়ে যাচ্ছে। খবর বিবিসির।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, উপকূলের ১৯টি জেলায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ১৬ লাখের বেশি মানুষ বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছেন।

ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ফণী সাতক্ষীরা, খুলনা হয়ে বাংলাদেশে ঢোকে ভোর ছ'টার দিকে।

অনেক ভয় বা আশংকা থাকলেও ঘূর্ণিঝড়টি আগেই দুর্বল হয়ে যাওয়ায় এর প্রবেশের এলাকায় বড় ধরণের কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে।

দক্ষিণ পশ্চিমের সাতক্ষীরা জেলার গাবুরা ইউনিয়নকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

সুন্দরবনের কোল ঘেঁষে থাকা এই ইউনিয়নটির একজন কাউন্সিলর রেকসোনা বেগম বলছিলেন, ঝড়ে বড় কোনও বিপদ হয়নি।

তবে ঘরবাড়ি এবং গাছপালার ক্ষতি হয়েছে। তবে দুর্বল ঘূর্ণিঝড়েও দেশের কয়েকটি জায়গা থেকে কমপক্ষে পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘর বা গাছ চাপা পড়ে নোয়াখালীতে একজন পুরুষ, ভোলায় একজন নারী, বরগুনায় একজন বৃদ্ধা ও এক শিশু এবং লক্ষ্মীপুরে একজন বৃদ্ধা নিহত হয়েছেন বলে এই জেলাগুলোর প্রশাসন থেকে জানা গেছে।

ভোলার চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়নের কাউন্সিলর শাহনাজ বেগম বলছিলেন, ঘরবাড়ি এবং গাছপালার বেশি ক্ষতি হয়েছে।

বরিশাল থেকে সাংবাদিক শাহিনা আজমিন জানিয়েছেন, রাস্তাঘাটে অনেক গাছ পড়ে যাওয়ায় ঐ অঞ্চলে সড়ক যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি এবং নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া বিদ্যুৎ ব্যবস্থাও এখনও সচল হয়নি।

কর্মকর্তারা বলেছেন, বিভিন্ন জায়গায় গাছ এবং ঘরবাড়ির কিছু ক্ষতি হয়েছে। এর সঠিক তথ্য নিরূপণ করে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো: শাহ কামাল জানান, আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন বাড়িতে ফিরতে শুরু করেছেন।

তিনি বলেন, "ফসলের একটা আংশিক ক্ষতি হয়েছে। আর কিছু ঘরবাড়ি নষ্ট হয়েছে।"

"আমরা শেষ পর্যন্ত ১৬লাখ ৪০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে পেরেছিলাম। তাদের দুপুরে খিচুড়ি খাওয়ানো হয়েছে। বিকেল থেকে তারা ঘরে ফিরতে শুরু করেছেন।"

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল অবস্থায় লঘুচাপে পরিণত হয়ে শনিবার দিনের বেলা ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল,পাবনা হয়ে উত্তরাঞ্চলের দিকে যায়।

ফলে বিপদসংকেত নামিয়ে দেয়া হয়েছে।

এর প্রভাবে আগামীকাল রোববারও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত