আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর দোয়া কবুল হয়েছে বলেই ক্ষতি করতে পারেনি ফণী : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর দোয়া কবুল হয়েছে বলেই ক্ষতি করতে পারেনি ফণী : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পুণ্যবতী নারী। তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মকাণ্ড শুরু করেন। মহান আল্লাহ-তায়ালা তার দোয়া কবুল করেছেন বলেই প্রাকৃতিক ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে তেমন ক্ষতিসাধন করতে পারেনি।

সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, শেখ হাসিনা মানব দরদী। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমাদেরকে পাঠিয়েছেন। আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা যতদিন দেশের ক্ষমতায় আছে ততদিন বাংলার অসহায় গরিব দুঃখী মানুষ কষ্ট পাবে না।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ চায় না। তারা দুর্যোগ মোকাবিলায় মজবুত বেড়িবাঁধ চায়। খুব শিগগিরই জেলার সব বেড়িবাঁধ মেরামত করা হবে। দুর্যোগ মোকাবিলায় জেলায় ১০০ সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সাতক্ষীরায় সাহসীকতার সঙ্গে খোঁজখবর নেয়া ও সার্বিক বিষয়ে মনিটরিং করায় এমপি ও জেলা প্রশাসককে আমি ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোহসিন, জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, দফতর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎনা আরা প্রমুখ।

এ সময় সদরের ধুলিহর ইউনিয়নের ২০০ জন অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল, ৫০ জনকে শাড়ি ও ৫০ জনকে লুঙ্গি প্রদান করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত