আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা

তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা

ছিনতাই ও ভয়ভীতি দেখানোর অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান। পরে মামলাটি বংশাল থানাকে তদন্তের নির্দেশ দেন তিনি।

তারেক-ফখরুল ছাড়া মামলার অন্য চার আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ।

বাদী তার আর্জিতে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। আদালতে বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রওশন আরা শিকদার ডেইজি।

মামলায় বাদী তার অভিযোগে বলেন, গত ৩০ এপ্রিল সকাল ৮টার দিকে একটি মামলার হাজিরা দেওয়ার জন্য রামপুরা থেকে ঢাকার আদালতে আসার পথে তাঁতীবাজারে মোড়ে পেছন দিক থেকে বিএনপির গুণ্ডাবাহিনীর ৫ জন সদস্য পাঞ্জাবি টেনে ধরে তাকে গতিরোধ করে এবং বলে আমাদের মা বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ সব নেতাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা এক মাসের মধ্যে তুলে নিতে হবে।

এ বি সিদ্দিকীর মামলায় বলা হয়, ওই ব্যক্তিরা বলেন- তোকে আজ পেয়েছি আর ছাড়া যাবে না। কারণ, তুই আমাদের মা ও আমাদের নেত্রী খালেদা জিয়া এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে অনেকগুলি মামলা করেছিস। তোর একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় আমাদের মা মুক্তি পাচ্ছে না। তাই তোকে আজ খুন করব।

তারেক রহমানসহ ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে এই হুমকি দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগে জানান এবি সিদ্দিকী।

বাদী আরো বলেন, তার পরনে থাকা মুজিব কোট খুলে নিয়ে যায় ওই ব্যক্তিরা, পকেট থেকে বিএনপির গুণ্ডাবাহিনী সদস্য ২২শ' টাকা ছিনতাই করে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত