আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বঙ্গবন্ধুর নামে অ্যাপ বানিয়েছে ছয় বছরের রাইশা

বঙ্গবন্ধুর নামে অ্যাপ বানিয়েছে ছয় বছরের রাইশা

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামে একটি অ্যাপ তৈরি করেছে ছয় বছরের রাইশা রহমান। যা ইতিমধ্যে প্লে স্টোরে রয়েছে। সে প্রথম শ্রেণির ছাত্রী। অ্যাপটি ওপেন করলেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বেজে উঠে।

অ্যাপটিতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার মতো কিছু তথ্য। রাইশা শেরপুর শহরের নবীনগর মহল্লার কামরুন্নাহার ও লুৎফর রহমান দম্পত্তির ৫ সন্তানের মধ্যে সবার ছোট। সে উত্তরার প্রাইম ব্যাংক ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে শিশু রাইশার পরিবার।

রাইশার মা কামরুন্নাহার জানান, মাত্র এক বছর বয়সে রাইশা কম্পিউটারের যে কোনও ভার্সনের উইন্ডোজ অপারেট করতে পারত। বিভিন্ন গেম অনায়াসেই খেলতে পারত। তার প্রত্যাশা রাইশা বড় হয়ে কম্পিউটার প্রোগ্রামার হবে।

রাইশার ট্রেইনার জোবায়ের হোসেন বলেন, রাইশার ট্রেইনার হিসাবে আমি গর্ব বোধ করছি এবং আমাদের জুবায়ের অ্যাপস একাডেমি প্রতিষ্ঠা কিছুটা হলেও স্বার্থক। রাইশার বাবা তার মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাইশা তার অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত