আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মির্জা ফখরুল অতি কৌশলের বলি: হাছান মাহমুদ

মির্জা ফখরুল অতি কৌশলের বলি: হাছান মাহমুদ

বিএনপিতে মনোনয়ন বাণিজ্য না থাকলে দলটি নির্বাচনে আরো ভাল করতে পারত বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, ‘বিএনপির পাঁচজন সংসদ সদস্য শপথ নিয়েছেন। আর মির্জা ফখরুল ইসলাম সংসদে শপথ নিতে পারেননি। বিএনপির অতি কৌশলের কারণে বলি হয়েছেছন ফখরুল।’

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সব সময় একটু দেরিতে বোঝে। এটা মির্জা ফখরুল ইসলামের বক্তব্য থেকে বেরিয়ে এসেছে। গত কয়েক বছরে অনেক ভুল সিদ্ধান্তের কারণে দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

‘গত কয়েক বছরে বিএনপি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ছিল তাদের বড ভুল সিদ্ধান্ত।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে বিএনপি বোমা হামলা, আগুন ও সন্ত্রাস করেছে। এই সরকারের আমলে বিএনপি শেষ মুহূর্তে অংশগ্রহণ করেছে এবং মনোনয়ন বাণিজ্য না থাকলে তারা হয়ত আরও একটু ভাল করতে পারত।’

গণফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণফোরাম কখনও গণমুখী দল হয়ে উঠতে পারেনি। পরিবর্তন হলেও গণফোরামের অতীতের মতোই দলটিতে বর্তমানে কোনও পরিবর্তন আসেনি।’

শেয়ার করুন

পাঠকের মতামত