আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

কক্সবাজারে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত : বাসে আগুন

কক্সবাজারে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত : বাসে আগুন

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ ইমরান (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিন শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান ঈদগাঁও কালিরছড়া এলাকার আবু তাহেরের ছেলে। এসময় আহতরা হলেন ইমরানের সহপাঠী মো: শামীম (১৮), রাহুল (১৮) ও জয়নাল (১৮)। এরা প্রত্যেকেই ঈদগাঁও হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।

ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজিদ চন্দ্র নাথ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকালে ইমরানের বোনের এসএসসি পরীক্ষার ফলাফলের মিষ্টি নিয়ে মোটরসাইকেল নিয়ে এক সাথে চারজন কক্সবাজারের দিকে যাচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন নামের একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে চার শিক্ষার্থী মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইমরানকে মৃত ঘোষণা করেন। অন্যদের ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, উক্ত ঘটনায় বিক্ষুব্ধ হয়ে তাদের সহপাঠীরা বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসে দেয়া আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত ইমরানের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত