আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিন: ডা. জাফরুল্লাহ

ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিন: ডা. জাফরুল্লাহ

দেশের গণতন্ত্রের স্বার্থে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন দেওয়া দরকার। তাকে মুক্তি দিলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশে শা‌ন্তি ফিরে আসবে। আগামী ঈদুল ফিতরের আগেই তার মুক্তি দিন। বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মজুলম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সভাপ‌তির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে খুন, গুম, হত্যা, ধর্ষণ অহরহ চলছে। স্কুলের ছাত্রীরা এমনকি মাদরাসার ছাত্রীরাও রাস্তাঘাটে চলতে পারছে না। শুধু তাই নয়, নার্সরা পর্যন্ত নিরাপদে বাড়ি ফিরতে পারছে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা বলেন, আমরা নিরাপদে নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি না। গাড়ি এসে চাপা দিয়ে যায়। এর থেকে দেশের জনগণ মু‌ক্তি চায়। একটু শান্তিতে নিরাপদে রাস্তায় চলতে চায় মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনি এখন বড় বিপদে আছেন। আপনি দেশের সবচেয়ে বড় ঋণখেলাপিদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ফলে দেশে আজ সুশাসন নেই, ব্যাংকগুলো খেলাপি হচ্ছে, শেয়ারবাজারে ধস নামছে।

ডা. জাফরুল্লাহ বলেন, কক্সবাজারে ২০২০ সালে স্ট্যাচু অব লিবার্টির আদলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে। এটা করা হলে বঙ্গবন্ধু হাসবেন না কাঁদবেন সেটা ভেবে পাই না। কারণ বঙ্গবন্ধুর গুরু মওলানা ভাসানীকে বাদ দিয়ে এটা করা কি ঠিক হবে? ভাসানী বেঁচে থাকলে বলতেন দেশের জনসাধারণ নিয়ে ভাবো।

শেয়ার করুন

পাঠকের মতামত