আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

জাল টাকা তৈরির কারখানার নেপথ্যে সাবেক সেনা সদস্য

জাল টাকা তৈরির কারখানার নেপথ্যে সাবেক সেনা সদস্য

রংপুর মহানগরীর জুগিটারীতে ভারতীয় ও বাংলাদেশী জাল নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে ওই কারখানা থেকে বিপুল পরিমান জালনোট, তৈরির সরঞ্জামাদিসহ তৈরিকারক আলী হোসেন (৪৫) নামের এক সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সন্ধায় রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর কোতয়ালি থানায় এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

এসময় তিনি বলেন, রমজান ও ঈদের কেনাকাটাকে ঘিরে জাল নোট সরবরাহকারী প্রতারক চক্রের সদস্যরা উত্তরাঞ্চলে সক্রিয় উঠে হয়েছে। এই চক্রের সক্রিয় সদস্য ও জাল নোট তৈরিকারক সিন্ডিকেট প্রধান আলী হোসেন (৪৫) দীর্ঘদিন থেকে নগরীর জুগিরাটীতে মেশিন বসিয়ে জাল নোট তৈরি করছিল। বুধবার দুপুরে আমরা আলী হোসেনের বাড়িতে অভিযান চালাই।

এসময় তার শয়ন কক্ষে থাকা পুরোনো একটি লোহার ট্যাংক থেকে ১৬ লাখ দশ হাজার টাকার ভারতীয় ও বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়। এরমধ্যে ৫০০ ও ১ হাজার টাকার বাংলাদেশী জাল নোট রয়েছে সাড়ে ১১ লাখ বাকিগুলো ভারতীয় ৪ লাখ ৬০ হাজার টাকা রয়েছে।

আরপিএমপি কমিশনার জানান, আলী হোসেনের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর গ্রামে। সেনাবাহিনীর সদস্য হিসেবে অবসর নিয়ে সে জাল নোট তৈরির করে আসছিল। এর মাধ্যমে সে রাষ্ট্রের সাথে প্রতারণা করেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত