আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

‘জঙ্গী সনাক্তকরণ’ বিজ্ঞাপন অস্বীকার করলেন পীযুষ বন্দ্যোপাধ্যায়, তাহলে বিজ্ঞাপনটি কে দিল?

‘জঙ্গী সনাক্তকরণ’ বিজ্ঞাপন অস্বীকার করলেন পীযুষ বন্দ্যোপাধ্যায়, তাহলে বিজ্ঞাপনটি কে দিল?

জঙ্গি সনাক্তে ২৩টি লক্ষণের বিজ্ঞাপন জাতীয় দৈনিকে ফলাও করে দেয় ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের সংগঠন, যার আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।

এতে হঠাৎ দাড়ি রাখা, টুপি পরা, টাখনুর উপরে কাপড় পরাসহ মুসলিমদের প্রাত্যহিক জীবনে পালন করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে জঙ্গিবাদের বৈশিষ্ট হিসেবে তুলে ধরা হয়।

একই সঙ্গে এসব লক্ষণ কারও মধ্যে পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে তার সম্পর্কে জানাতে নাগরিকের প্রতি আহ্বানও জানায় সম্প্রীতি বাংলাদেশ।

গত ১২ মে জাতীয় অন্তত ৮টি জাতীয় দৈনিকে প্রথম/শেষ পাতায় ঢাউস ওই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়াও ইসলামপন্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পীযূষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার ও ‘সম্প্রীতি বাংলাদেশ’ নিষিদ্ধের দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী ঐক্যজোট।

ইসলামপন্থী দলটি সারা দেশের প্রতিটি মসজিদ থেকেও বাদ জুমা বিক্ষোভ মিছিল করারও আহ্বান জানিয়েছে।

এমন প্রতিবাদের মুখে বৃহস্পতিবার (১৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তারা এ ধরনের কোনো বিজ্ঞাপন কোনো জাতীয় দৈনিকে দেননি।

মুসলিমদের উস্কে দিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ নষ্টের চক্রান্ত হিসেবে এই বিজ্ঞাপনকে অভিহিত করেন তিনি।

তবে দৈনিক সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দেশ রূপান্তরসহ যেসব দৈনিকে বিজ্ঞাপন এসেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবেন কিনা- এমন প্রশ্নে সংবাদ সম্মেলনে পীযূষ বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করতে রাজি হননি।

অবশ্য এই অভিনেতা দাবি করেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচার চালিয়েছে। গত ১২ মে কয়েকটি জাতীয় দৈনিকে প্রচারিত বিজ্ঞাপনটির সঙ্গে কোনো পর্যায়েই সম্প্রীতি বাংলাদেশ’র কোনো সংশ্লিষ্টতা নেই।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার, সাবেক সংস্কৃতি ও তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, খ্রিস্টান অ্যাসোয়িশনের সভাপতি উইলিয়াম প্রলয় সমাদ্দার, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক আলী হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

অবস্থান পষ্ট করতে ডাকা সংবাদ সম্মেলনে পীযূষ বন্দ্যোপাধ্যায়দের এমন চেপে যাওয়ার চেষ্টায় প্রশ্ন দেখা দিয়েছে। অভিনেতা পীযূষ কী চাপের মুখে অবস্থান থেকে সরে আসছেন? আর সত্যিই যদি তিনি এবং তার সংগঠন এমন ব্যয়বহুল বিজ্ঞাপন না দিয়ে থাকেন, তাহলে কে বা কারা দিলো?

বিজ্ঞাপন প্রকাশ হয়েছে এমন একাধিক জাতীয় দৈনিকের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও ‘রহস্যজনক’ জবাব মিলেছে। অফ দ্য রেকর্ড তাদের ভাষ্য এমন, বাংলাদেশে কোন পত্রিকা আছে, যারা প্রথম ও শেষ পাতার মতো এত গুরুত্বপূর্ণ জায়গা অর্থ ছাড়া বিজ্ঞাপন ছেড়ে দেবে?

পত্রিকাগুলোর বিজ্ঞাপন বিভাগে যোগাযোগ করা হলে, কারা, কত টাকায় বিজ্ঞাপন দিয়েছেন, সব তথ্য থাকলেও তা ‘আপাতত’ দিতে রাজি হননি।

১২ মে দৈনিক সমকালে ‘সম্প্রীতি বাংলাদেশ’র ব্যানারে ‘জঙ্গি শনাক্তকরণ’ বিজ্ঞাপনটি প্রকাশিত হয়। পত্রিকাটিই বৃহস্পতিবার আরেকটি বিজ্ঞাপন প্রকাশ করেছে যে, ওইদিনের বিজ্ঞাপন সম্প্রীতি বাংলাদেশ’র নয়। এটা মিথ্যা।

দুটি বিজ্ঞাপনের বিষয়ে সমকালের এক বিজ্ঞাপন নির্বাহীর সঙ্গে যোগাযোগ করলে শুরুতে তিনি বলেন, ‘আমরা গত ১২ মে এ ধরনের কোনো বিজ্ঞাপন দেইনি। বিভিন্ন পত্রিকায় আসা বিজ্ঞাপন মিথ্যা বলে সম্প্রীতি বাংলাদেশ’র পরেরটি আমরা প্রকাশ করেছি বিজ্ঞাপন হিসেবে।’

পরে তাকে ১২ মে সমকাল পত্রিকার কপি দেখালে বলেন, ‘অনেকগুলো পত্রিকা দিয়েছে, তাদের সঙ্গে আমাদেরও দেয়া হয়েছে মনে হয়।’

এই নির্বাহী আরও দাবি করেন, ‘আজকের বিজ্ঞাপনটি সঠিক। এখানে সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক ও সদস্য সচিবের নাম রয়েছে। যেটি আগেরটিতে ছিল না। কেউ বিজ্ঞাপন দিলে আমরা ছেপে থাকি। কিন্তু, সেটি কারা দিয়েছিল, এই মুহূর্তে বলা সম্ভব হবে না।’

গত ১২ মে একই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল দৈনিক দেশ রূপান্তরে। পত্রিকাটির বিজ্ঞাপন বিভাগের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেটিকে বিজ্ঞাপন বলা যাবে না। নিউজ ছিল। বিস্তারিত জানতে হলে নিউজ বিভাগে যোগাযোগ করতে হবে।’

এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, এত বড় বড় পত্রিকায় বিজ্ঞাপন এলো। বিজ্ঞাপনদাতারা এখন তা বেমালুম অস্বীকার করছেন। আবার পত্রিকাও বিজ্ঞাপনের তথ্য পষ্ট করছে না। জঙ্গিবাদের মতো এমন স্পর্শকাতর ইস্যুতে সবপক্ষের এমন অবস্থান রহস্যে ঘেরা। অবশ্যই সরকারিভাবে এর তদন্ত হওয়া দরকার।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক আফসান চৌধুরী বলেন, ‘বিজ্ঞাপনটা পীযূষ বন্দ্যোপাধ্যায়রা না দিলে কে দিয়েছেন, সেটি তদন্ত করে দেখা দরকার। আর একটা কথা হলো, জঙ্গিবাদের বিষয়ে সবারই একটু সতর্ক হয়ে আলাপ করা উচিত। কারণ, লোকজন যখন জঙ্গিবাদ নিয়ে আলাপ করে, তারা অনেক বেশি রাজনৈতিক বক্তব্য দেন। বিশেষ কোনো গোষ্ঠী বা গোষ্ঠীর সদস্যরাই যে শুধু জঙ্গি কার্যক্রম চালায় এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত