আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আকস্মিক ঝড়: ঢাকাসহ সারাদেশে ৮ জন নিহত

আকস্মিক ঝড়: ঢাকাসহ সারাদেশে ৮ জন নিহত

ইফতারের পর পরই ঝড় ও বৃষ্টিতে একাকার রাজধানী। ঝড়ে রাজধানীর বায়তুল মোকারমে প্যান্ডেল ভেঙ্গে এক মুসুল্লী নিহত হয়েছেন। এঘটনায় ১৫ জনের মত আহত হয়েছেন। নিহতের নাম শফিকুল ইসলাম (৩৫)।

এছাড়া উত্তর বাড্ডায় দেয়াল ধসে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে বুলবুল বিশ্বাস (২৭) ও তপন (২৮) এই দুইজনের পরিচয় পাওয়া গেছে। বুলবুল বিশ্বাস নড়াইলের নরাগাথী থানার মহাজন এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় বাসের চেকার হিসেবে কর্মরত ছিলেন। আর তপন নীলফামারীর বাসিন্দা, বাড্ডা এলাকায় উনার চায়ের দোকানদার।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মধ্যবাড্ডায় প্রাণ সেন্টারের পাশে একটি দেয়াল ধসে তিনজন আহত হয়। এর মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তবে তিনজনই নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।

রাজধানীতে ঝড়-বৃষ্টির মধ্যে গাড়ি চালনার সময় গাছের ডাল ভেঙ্গে আহত হয়েছেন কয়েকজন মোটর সাইকেল ও রিকসাওয়ালা ও যাত্রী। বৃষ্টির পানি রাস্তায় সাময়িকভাবে হাটু পানি হয়ে যায় এবং কিছু ডাল-পালা ভেঙ্গে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টি ছিল তীব্র গতি সম্পন্ন। অল্প সময়ের মধ্যে সংঘটিত এ ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৬৫ থেকে ৯৩ কিলোমিটার। মহাখালীর দিকে ৬৫ কিলোমিটার বেগে ঝড় আঘাত হানলেও বিমান বন্দর এলাকায় ঝড়টির বেগ ছিল ঘন্টায় ৯৩ কিলোমিটার।

এদিকে নওগাঁর পোরশায় বজ্রপাতে শফিনুর বিষু (৩২) ও হাসান (৩০) নামের দু’জন ধান কাটা শ্রমিক নিহত এবং বুলবুল (৩২) নামে অপর একজন আহত হয়েছেন। শফিনুর গানইর গ্রামের আজাদের ছেলে এবং হাসান চাপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার পাঠালীতলা গ্রামের মতিউরের ছেলে। আহত বুলবুল গানইর গ্রামের আব্দুল্লার ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তারা নিতপুর গানইর গ্রামের মালিপুকুর এলাকায় বোরো ধান কাটছিল। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই শফিনুর ও হাসান মারা যান এবং বুলবুল আহত হন। আহত বুলবুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পোরশা থানার ওসি শাহিনুর রহমান বজ্রপাতের ঘটনায় দু’ জনের মৃতুর কথা নিশ্চিত করেছেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হজরত আলীর ছেলে রেজাউল হোসেন (৪০) ও মোতালেব হোসেনের ছেলে মো. মুসা (৩৫)। আহত হয়েছেন একই এলাকার হজরত আলী (৬০)। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে রেজাউল ও মুসা ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হজরত আলীকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

পাঠকের মতামত