আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মোদির গুজরাটে ভয়াবহ আগুন, নিহত ১৮

মোদির গুজরাটে ভয়াবহ আগুন, নিহত ১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। রাজ্যের সুরাটের একটি ভবনে শুক্রবার বিকেলের দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে এখন পর্যন্ত ৫০ জনের বেশি আটকা পড়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুরাটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। ভবনটির একেবারে ওপরের তলায় একটি কোচিং সেন্টার ছিল। নিহতদের মধ্যে কোচিংয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চারতলা ওই ভবনে আগুনের সূত্রপাত হওয়ার পর প্রাণ বাঁচাতে আতঙ্কিত অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়েন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে জিনিউজ। ভবনটির ভেতরে আটকা পড়েছেন ৫০ জনের বেশি মানুষ। এদের অধিকাংশ ওই কোচিংয়ের শিক্ষার্থী।

জিনিউজ বলছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। সুরাটের মেয়র বলেছেন, ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

'যে ভবনটিতে আগুন লেগেছে সেটি বাণিজ্যিক এবং আবাসিক। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ওই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।'

হতাহতের শিকারদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে হতাহতের শিকারদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত