আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

‘জেলে রিজিক থাকলে জেল খাটতেই হবে’

‘জেলে রিজিক থাকলে জেল খাটতেই হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আন্দোলন করতে ভয় পান? ভয় পেয়ে লাভ কি? আন্দোলন না করেওতো কত মানুষ জেল খেটেছে। ভয় করে লাভ নেই, জেলে রিজিক থাকলে জেল খাটতেই হবে।

২৬ এপ্রিল (রোববার) রাজধানীর বিজয় নগরে হোটেল অর্নেটে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লেবার পার্টি কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান বলেন, মরণের ভয় করে লাভ নেই, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু অবশ্যই হবে। কিন্তু সেই মৃত্যু যেন হয় ঈমানী মৃত্যু।

তিনি বলেন, শুধু বেগম খালেদা জিয়ার মুক্তি নয় গোটা দেশবাসীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম জিয়ার মুক্তি প্রয়োজন।

তিনি আরো বলেন, মৃত্যুর ভয় না করে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বোভৌমত্ব রক্ষায় জালিমের বিরুদ্ধে জিহাদ করতে হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে শেষ করা যাবে না মন্তব্য করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা জনগণের সরকার না, কতৃত্ববাদী সরকার। তাই এ সরকারকে আমরা যেভাবে মেনে নিতে পারিনি ঠিক একইভাবে এদেশের জনগণ মেনে নিতে পারেনি। এ সরকারের পতন না হলে দেশের এই সংকটময় পরিস্থিতির সমাধান হবে না।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের এখন গণতন্ত্রের উপর শ্রদ্ধাবোধ নেই কারণ এই সরকার গণতন্ত্রের উপর জনগণের আস্থা ধ্বংস করেছে। মানুষ এখন আর ভোট কেন্দ্রে ভোট দিতে যায় না।

অধ্যাপক মুজিব বলেন, এই জালিম সরকারের পতন ঘটাতে হলে আন্দোলন করতে হবে। এই সরকারের পতন ছাড়া দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেয়া যাবে না।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসহাক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ন্যাশনাল পিপলস পার্টি (এন.পি.পি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি নেতা গোলাম মাওলা রনি প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত