আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিএনপির রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বিএনপির রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার বিকেল ৫ টার পরে ইসির যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

আবুল কাশেম বলেন, যেহেতু গত ২১মে যাচাই-বাছাইয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধতা হয় এবং প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাই তিনি বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, দু-এক দিনের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। এরপর তার শপথ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২০ মে। মনোনয়নপত্র যাচাই বাছাই ২১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে। আর ভোট হওয়ার কথা ছিল ১৬ জুন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাতটি আসনে জয় লাভ করে। কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন। এক্ষেত্রে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আইন অনুযায়ী, দলটিকে ১টি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল দেয় ইসি।

গত সংসদ নির্বাচনে নিজের আসন থেকে জয়লাভ করতে না পারলেও বিএনপি চেয়ারপারসনের বগুড়া-৬ আসন থেকে জয় পেয়েছিলেন মির্জা ফখরুল। ওই আসনে নির্বাচিত হয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সেখানে আগামী ২৪ জুন ভোটের তারিখ রেখে উপ-নির্বাচনের তফসিল দিয়েছে ইসি।

শেয়ার করুন

পাঠকের মতামত