আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

৩৮তম শাহাদৎ বার্ষিকী পালন: জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন

৩৮তম শাহাদৎ বার্ষিকী পালন: জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি আমাদের সবার হৃদয়ের মাঝে চিরকাল-চিরদিন বেঁচে থাকবেন। তিনি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতা ও জাতীয় উন্নয়ন অগ্রগতির উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তিনি আরো বলেন, ঈদপর কঠোর আন্দোলনের মধ্যেদিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

শুক্রবার দিনব্যাপী বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী পালন কমিটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ইফতারপূর্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদযাপন (পালন) কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল ও সংসদ সদস্য মোশারফ হোসেন। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, একেএম আহসানুল তৈয়ব জাকির, ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, শেখ তাহা উদ্দিন নাইন, একেএম খায়রুল বাশার, সাইদুজ্জামান শাকিল, মনিরুজ্জামান মনি, ভিপি অধ্যাপিকা শামিমা আকতার পলিন, মোর্শেদ মিলটন। আরো উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডাঃ মইনুল হাসান সাদিক, ডাঃ আজফারুল হাবিব রোজ, ডাঃ জয়নাল আবেদীন, ডাঃ বদিউজ্জামান, গাবতলী থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইফুল ইসলাম, শাজাহাদপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, বিএনপির নেতা সরকার বাদল, জাহিদুল ইসলাম হেলাল, আব্দুল হান্নান, মাহফুজার রহমান ফারুক, মফিদুল ইসলাম, আব্দুল মাজেদ, জুলফিকার হায়দার গামা, আতিক, আবু জাফর, আতিকুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল লতিফ, জোবাইদুর রহমান গামা, সমাজসেবক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, এ্যাডভোকেট ছানাউল্লাহ, জাহিদুল ইসলাম জাহিদ, ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, আমেরিকান প্রবাসী রেজানুর আমিন শ্যামল, জোবাইদুর রহমান গামা, ড্যাব নেতা ডাঃ আব্দুর রশিদ, ডাঃ ইউনুস আলী, আনিসুর রহমান, ডাঃ জাহিদ আকতার, ডাঃ মিলন, ডাঃ মইনুল হাসান রাব্বি, ডাঃ শাহীনুর রহমান, অধ্যক্ষ ফজলার রহমান, প্রদর্শক রফিকুল ইসলাম, মনিরুজ্জামান ফারুক, জহুরুল ইসলাম সজল, শাহীন সরকার, মামুনুর রশিদ, জিয়া পরিষদ নেতা অধ্যাপক নজমল হোসেন, জেলা যুবদল নেতা খাদেমুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান,থানা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মজনু, আব্দল লতিফ, মিজানুর রহমান, রুহুল হাসান রুহিন, নজরুল ইসলাম বজলু, আনজু মন্ডল, লেমন, জাহাঙ্গীর আলম পটল, রিপন, মতিয়ার, মোমিন, শহর ছাত্রদলের সভাপতি সৌরভ হাসান শিবলু, সাধারন সম্পাদক রবিউল হাসান দারুন, থানা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত আলী, যুগ্ম আহবায়ক মুন, হালিম, চঞ্চল, সুজা, সুমন, কামরুল, মাসুদ, মহিলাদল নেত্রী রোকেয়া তালুকদার সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের নেতারা।

ইফতারপূর্বে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ হামিদুল ইসলাম। এর পূর্বে নানা কর্মসূচি মধ্যে পালিত হয় সকাল ৬টায় শহীদ জিয়ার বাসভবনে দলীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন, ৭টা হতে ১টা পর্যন্ত কোরআন খানী, ৯টায় শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, ৯টা ড্যাবের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন, সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগীতা ও শহীদ জিয়ার উপর প্রবন্ধ ও কবিতা আবৃত্তি, কোরআন পাঠ, ২টা জিয়া মঞ্চে দোয়া মাহফিল, ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের পক্ষে থেকে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত