আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

প্রতি সপ্তাহেই একটি বার্তা পাঠান খালেদা জিয়া: ফখরুল

প্রতি সপ্তাহেই একটি বার্তা পাঠান খালেদা জিয়া: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাগার থেকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া প্রতি সপ্তাহে একটি বার্তাই পাঠান। আর তা হলো দলকে ঐক্যবদ্ধ রাখা। এ পর্যন্ত যত সিদ্ধান্ত হয়েছে সবই তাঁর পরামর্শে নেওয়া।

শনিবার টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন চত্বরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী ও ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। গাজীপুর মহানগর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।


মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের ষোলো কোটি মানুষের নেত্রী, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া এখন কারারুদ্ধ। কারাগারে বসেই তিনি প্রতি মুহূর্তে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। প্রতি সপ্তাহে শুধু একটি ম্যাসেজই (বার্তা) পাঠান যাতে যেকোনো মূল্যে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখি। আর আমরাও এ পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছি তার সবই বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা-পরামর্শ করে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনে গিয়েছি গণতন্ত্র ও আমাদের দলকে রক্ষা করবার জন্য। হাজার হাজার নেতা-কর্মীর স্বার্থেই নির্বাচনে গিয়েছি। আমরা পার্লামেন্টে গেলাম কেন? এটা অনেকেই প্রশ্ন করেন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। আমরা পার্লামেন্টে দলের সিদ্ধান্তেই গিয়েছি। যারা পার্লামেন্টে গেছে তাঁরা দলের সিদ্ধান্তেই গেছে। আমি নিজে যাইনি, সেটাও দলের সিদ্ধান্ত।’

মির্জা ফখরুল দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি দূর করেন। যারা অভিমান করে দূরে সরে আছেন, তাঁদের কাছে টেনে নেন। তাঁদের সঙ্গে সমঝোতা করে এক হোন। এটা জনগণের দাবি। কোটি কোটি নেতা-কর্মীর দাবি, দেশনেত্রী খালেদা জিয়ার দাবি।’

বর্তমান সরকারকে দখলদারি সরকার আখ্যা দিয়ে ফখরুল আরও বলেন, ‘তারা আমাদের ভোট কেড়ে নিয়ে একেবারে সম্পূর্ণ বেআইনিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। তাই এটাকে দখলদারি সরকার ছাড়া আর কিছুই বলা যায় না।’

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একে এম ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য মো. মজিবুর রহমান, মাজহারুল ইসলাম, বিএনপি নেতা শাহ মো. রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি মো. আফজাল হোসেন কায়সার, মো. শহীদ উজ্জামান, আহম্মদ আলী রুশদী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব

শেয়ার করুন

পাঠকের মতামত