আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ছাত্রলীগের কমিটি নিয়ে জটিলতা অচিরেই অবসান হবে: কাদের

ছাত্রলীগের কমিটি নিয়ে জটিলতা অচিরেই অবসান হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর যে জটিলতা সৃষ্টি হয়েছে, অচিরেই তার অবসান হবে।

শনিবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গেলে ছাত্রলীগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

ছাত্রলীগের সমস্যার সমাধান কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অনুপস্থিতিতে ছাত্রলীগের কমিটির ব্যাপারে নেত্রী আমাদের দলের চারজনকে সাংগঠনিক সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েছেন। তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে। আন্দোলন-প্রতিবাদ করছে যারা, তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। আমি আশা করি, অচিরেই তার সমাধান হবে।’

ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সহযোগী ছাত্র-সংগঠনটির দেখভাল করে আসছিলেন। তার অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বিদেশে থাকায় সংগঠনের মধ্যে জটিলতা দেখা দেয়।

সম্মেলনের এক বছর পর গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে তা পুনর্গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পদবঞ্চিত এবং প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি রেখেছে কে? সরকার না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে কারাগারে আছেন তিনি। যদি সরকারকে দায়ী করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেন। আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন। আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। এখন আইনি লড়াই করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে পারেন। এখানে সরকারের কোনো করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।’

শেয়ার করুন

পাঠকের মতামত