আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সুনামগঞ্জ ও সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৫

সুনামগঞ্জ ও সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৫

সুনামগঞ্জ ও সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৫জন নিহত হয়েছে। উভয় জায়গায় বাস-লেগুনা সংঘর্ষে আহত হয়েছে ১২জন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও লেগুনা সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪জন। রোববার পৌনে ১টার দিকে বগুড়া নগরবাড়ী হাইওয়ের বোয়ালিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- উল্লাপাড়ার কৃষ্ণপুর গ্রামের সবুজ (৩০) ও উপজেলার পাগলা বোয়ালিয়া এলাকার রেজাউল (৩২)। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর পৌনে ১টার দিকে বোয়ালিয়া বাজারের কাছে ঢাকা থেকে মাগুরাগামী পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে শাহজাদপুর থেকে সিরাজগঞ্জগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনাচালকসহ আট যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন অন্তত দুজন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

এদিকে সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ সাতজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আট যাত্রী। রোববার সকাল আনুমানিক ৮টায় সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক সড়কের পাথারিয়া গণিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বকান্দা গ্রামের ইষ্টু মিয়ার ছেলে মো: সাগর মিয়া (১৬), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মো: লিমন মিয়া (১৭), মো: আলীর ছেলে মো: আফজাল মিয়া (১৭) ও লেগুনার চালক জয়কলস ইউনিয়নের ঘাগলি গ্রামের আলী আকবরের ছেলে মো: নোমান (২৮)। তাৎক্ষণিক বাকি নিহত তিনজনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় আহত আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন, জেলার শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের রাধা কৃষ্ণের ছেলে শংকর দাস (২১), তার স্ত্রী তারামণি (১৮), দিরাই উপজেলার মকসদুপুর গ্রামের মহরম আলীর ছেলে মো: কাশেম (২৪), দিরাই ভাটিপাড়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মো: রাজু (২০), দিরাই গচিয়া গ্রামের ইমান আলীর ছেলে মো: কাজল (৩০), দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বুরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দা ঠাকুরভোগ গ্রামের ফজল মিয়ার ছেলে রেজাউল (১৬) ও দিরাই রফিনগর এলাকার সেচনি গ্রামের ফুল মিয়ার ছেলে মো: ফজলু করিম (৩০)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকাল আনুমানিক ৮টায় ঢাকা থেকে লিমন পরিবহণ একটি যাত্রীবাহী বাস দিরাই যাওয়ার পথে এবং দিরাই থেকে সুনামগঞ্জে আসার পথে একটি যাত্রীবাহী লেগুনা গাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ এলাকায় আসামাত্র লিমন পরিবহন বাস ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি পার্শ্ববর্তী খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ জানান, পুলিশ ও ফায়াস সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত