আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সমালোচনার মুখে আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলির আদেশ বাতিল

সমালোচনার মুখে আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলির আদেশ বাতিল

ভোক্তা অধিদপ্তরের আলোচিত কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ বাতিল করেছে সরকার। মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ এতথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করার পর মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারে বদলির আদেশ প্রকাশিত হয়েছিল।

ফয়েজ আহম্মদ বলেন, “জনগণের মধ্যে যেহেতু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তাই ওই আদেশটি (মঞ্জুরকে বদলি) বাতিল করা হয়েছে।

তিনি বলেন, তিনি আপাতত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যে পদে ছিলেন, সে পদে বহাল থাকবেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ারকে সোমবারই বদলির আদেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই দিন তিনি ঢাকার উত্তরার আড়ংয়ে অভিযান চালিয়ে আউটলেটটি বন্ধ করে দিয়েছিলেন। পণ্যের দাম বেশি লেখার ভুল স্বীকার করার পর অবশ্য আউটলেটটি ‍খুলে দেয়া হয়।

রোজার মধ্যে এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছিলেন তিনি।

উপসচিব মঞ্জুর শাহরিয়ারকে আড়ংয়ে অভিযানের দিন খুলনায় বদলির আদেশ হওয়ার পর ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।

তবে সচিব ফয়েজ দাবি করেছেন, মঞ্জুর শাহরিয়ারকে বদলির আদেশের পেছনে আড়ংয়ে অভিযানের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তাকে বদলির প্রক্রিয়া অর্থাৎ ই ফাইলিং শুরু হয় গত ২৯ মে। অফিস আদেশটি জারি হয় ৩ জুন সোমবার সকালে। অর্থাৎ আড়ংয়ে অভিযানের আগেই সব কিছু হয়েছিল।

তারপরও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় তা নিরসনে বদলির আদেশ বাতিল করা হয়েছে বলে জানান সচিব।

রমজান মাসে নিজের ফেসবুক পাতা থেকেই বিভিন্ন স্থানে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে অভিযানের সময় তা সরাসরি সম্প্রচার করছিলেন শাহরিয়ার।

শেয়ার করুন

পাঠকের মতামত