আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান: ওবায়দুল কাদের

সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান: ওবায়দুল কাদের

বাংলাদেশে এখন সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৪ জুন) সকালে গাজীপুরের কড্ডায় সাসেক প্রকল্পের অস্থায়ী অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমাদের পরিবহণ ও সড়কে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারি, তাহলে শুধুমাত্র ফ্লাইওভার, মেট্রোরেল, পদ্মাসেতু, ফোরলেন নতুন ব্রিজ এসব স্থাপনা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। স্থায়ী সমাধানের জন্য শৃঙ্খলার যে সঙ্কট তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সড়ক ও যানবাহনে যে বিশৃঙ্খলা বিরাজমান তা দূর করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এখন সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। আরো কিছু কাজ আমাদের বাকি আছে। আমরা এ কাজগুলোর আরো অনেকগুলো আগামি বছরের মধ্যে শেষ করতে পারব। এরমধ্যে ঢাকা সিটিতে মেট্রোরেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। সিটিতে যানজট, দূর্ভোগ এখনো রয়ে গেছে। আমরা ঈদের পর এসব নিয়ে আমরা বসব। যানজট নিরসনের স্বল্প মেয়াদী, দীর্ঘ মেয়াদী কিছু পদক্ষেপ নেব। সবার মতামত গ্রহণ করে ঢাকার জীবনযাত্রা স্বস্তিদায়ক করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করব।

এ সময় খালেদা জিয়ার মুক্তি নিয়ে আন্দোলনে বিএনপির ব্যর্থতার উল্লেখ করে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্তির জন্য আইনি লড়াই ও রাজপথে চাপ প্রয়োগের লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা ব্যর্থ হয়েছে। এজন্য সরকারের কোনো ব্যর্থতা নেই।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক মো. সানাউল হক, সাওেসক প্রকল্পের পরিচালক আবু ইসহাক, সওজের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত