আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার বেড়গবিন্দপুর গ্রামে। এ ঘটনায় আহত খাইরুল ইসলাম বাদী হয়ে এ দিন বিকালে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছেন।

জানা যায়, অতিসম্প্রতি উপজেলা নির্বাচনে চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। সেই গোলযোগের জের ধরে ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আমিরুল বিশ্বাসের ছেলে হারুন অর রশিদ (৪৫), মৃত রহমত আলীর ছেলে হাফিজুর রহমান পিন্টু (৫০) ও মৃত মহম্মদ আলীর ছেলে ওয়াজেদ আলী (৬০) কে উপজেলা সরকারী মডেল হাসপাতালে ও আনিছুর রহমানের ছেলে আজাদ হোসেন (২৮), রোকনুজ্জামানের ছেলে আমিনুর রহমান (১৮) কে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আহত ওয়াজেদ আলীর ছেলে শাওন, বৃদ্ধ আমিরুল ইসলাম ও হাসপাতালে ভর্তি হাফিজুর রহমানের ভাই ভুট্ট সাংবাদিকদের জানান, প্রতিদিনে ন্যায় ঘটনার দিন সকাল ৬ টার দিকে কাজ করার জন্য সবাই মাঠে যাচ্ছিল। এ সময় আমরা বেড়গোবিন্দপুর গ্রামের পারভেজের বাড়ির নিকটে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের বুলবুলির ছেলে পারভেজ হোসেন, তক্কেলের ছেলে মুনতাজ আলী, মুনতাজ আলীর ছেলে তরিকুল ইসলামসহ ১০/১৫ জন লোহার রড, রামদা, বাঁশেরলাঠি নিয়ে আমাদের উপরে হামলা করে। এ সময় তারা দা লাঠি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে আমাদেরকে মারাত্মাক আহত করে।

এ ব্যাপারে অভিযুক্ত পারভেজ বলেন, আমরা নৌকায় ভোট দেওয়ার অপরাধে বাড়ি ছাড়া ছিলাম। ৭ জুন আমরা বাড়ীতে ফিরে আসি। বাড়ী ফেরা নৌকার কর্মীদের একই গ্রামের আজাদ ও হাফিজুর রহমানের নেতৃত্বে কিছু লোক শনিবার সন্ধ্যায় বাড়ির উপর গিয়ে আবারো শনিবার রাতেই বাড়ী ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। আমরা বাড়ি ছেড়ে চলে না যাওয়ায় পরিকল্পিতভাবে আজাদ, হাফিজুর রহমানের নেতৃত্বে ১০/১২ জন লোক এসে লোহার রড, রামদা, লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে। এ সময় বার বার নির্যাতনের শিকার নৌকার কর্মীরা নিজেদের বাঁচাতে ঘুরে দাড়ালে আনারস প্রতীকের কয়েকজন আহত হয়েছে।

এ ব্যাপারে চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনের সময়ের নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে বিবাদমান দ্বন্দ্বকে কেন্দ্র করে এক পক্ষ অন্য পক্ষের উপরে হামলা চালিয়ে আহত করেছে। তিনি এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে বেড়গোবিন্দপুর গ্রামের নৌকার কর্মীরা নির্যাতিত হয়েছে। এমন কি নৌকায় ভোট দেওয়ার অপরাধে অনেকেই বাড়ি ছাড়তেও বাধ্য হয়েছে। ঘটনার দিন সকালে নৌকার কর্মীদের উপরে আবারো হামলা চালাতে গেলে বারবার নির্যাতিত কর্মীরা হামলা প্রতিহত করতে গেলে এঘটনা ঘটেছে।

এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, এলাকায় আইনশৃঙ্খলা শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাতজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত