সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী
বাজেট অধিবেশ শুরু মঙ্গলবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে আসন্ন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপন করবেন।
বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ২৫ মে এক ইফতার মাহফিলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হতে যাওয়া অধিবেশনের আগে সংসদের কার্যকরী উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে পাওয়া ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, গত বছরের ৭ জুন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন।
News Desk
শেয়ার করুন