আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

দুর্ঘটনায় মৃত্যু নয়, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হয় : মির্জা ফখরুল

দুর্ঘটনায় মৃত্যু নয়, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হয় : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কর্মিসভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা নয়, অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটছে বলে বিএসএফের মহাপরিচালক রজনীকান্ত মিশ্র যে দাবি করেছেন তাঁর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা বিএনপি আয়োজিত এক কর্মিসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বন্দুক-পিস্তল নিয়ে দাঁড়াই না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দাঁড়াই। এই জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণের শক্তির কাছে কোনো শক্তি টিকতে পারবে না। সেই শক্তি সঞ্চয় করতে হবে আমাদের। আমরা সঠিক পথে আছি। আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে চাই আমরা। আমরা নতজানু হয়ে থাকতে চাই না।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আজকের পত্রিকাতেই আছে যে ভারতের বিএসএফের প্রধানের সঙ্গে বাংলাদেশের বিজিবি প্রধানের বৈঠক হয়েছে। সেই বৈঠকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার বলেছেন যে এই বছরে অর্থাৎ গত বছরে সীমান্তে দুঃখজনকভাবে হত্যার সংখ্যা বেড়েছে। তিনি হত্যা বলতে চাননি। উনি বলেছেন, দুর্ঘটনায় নিহত। দুর্ঘটনায় নিহত নয়, সীমান্তে আমাদের বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হয়েছে। আইন আছে। সেই আইনের মধ্যে একজন মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। আদালতে তার বিচার হবে, তারপর তার ব্যবস্থা হবে। সুতরাং ওই সীমান্তে যে হত্যা হচ্ছে সেই হত্যা বন্ধ করতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমরা তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা পাই না। সেই ব্যাপারে ১০ বছরেও কোনো সমাধান হয়নি। আমাদের প্রধানমন্ত্রী বলছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নাকি এখন সবচেয়ে ভালো, স্মরণকালের সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। তাহলে আমাদের যে সমস্যা আছে সেগুলো সমাধান হচ্ছে না কেন? ভারতের সমস্যার সমাধান তো হয়ে গেছে। তারা ট্রানজিট পেয়েছে। অন্যান্য ব্যবসার সুবিধা পেয়েছে। এখান থেকে যা সমস্যা ছিল সব সমস্যা দূর হয়ে গেছে। আমার বাঁচা-মরার যে সমস্যা সেই তিস্তা নদীর পানির হিস্যা বা অন্য অভিন্ন নদীগুলো যে রয়েছে সেই নদীগুলোর পানি বণ্টনের সমস্যার তো সমাধান হচ্ছে না। আমার বাণিজ্যের সমস্যার সমাধান তো হচ্ছে না যে ভারসাম্যহীনতা চলছে।’

‘আমার দেশের মানুষ আজকে কাজ পায় না। শিক্ষিত যুবকরা কাজ পায় না। অথচ ভারত আমাদের দেশ থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স নিয়ে যায়, তাদের লোকেরা এখানে কাজ করে।’ যোগ করেন মির্জা ফখরুল।

সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আনছারুল ইসলাম।

শেয়ার করুন

পাঠকের মতামত