আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সড়কের পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগও বন্ধ

সড়কের পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগও বন্ধ

ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু ভেঙ্গে যাওয়ার কারণে এই সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। গত ১৯ জুন থেকেই সিলেট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন যাত্রীরা। এবার সিলেটের সালে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে পড়লো।

রোববার রাত ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে একটি সেতু ভেঙ্গে যাত্রীসমেত খালে পড়ে যায় উপবন ট্রেনের তিনটি বগি। লাইনচ্যুত হয় আরও কয়েকটি বগি। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।

এই দুর্ঘটনায় রোববার রাত আড়াইটা পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ। আর আহত হয়েছেন  আড়াই শতাধিক যাত্রী।

বরমচালে এই দুর্ঘটনার পর থেকেই সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। রাত ৩টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসেনি। ভেঙ্গে পড়া সেতু মেরামতের ব্যাপরেও কিছু জানা যায়নি। তবে সেতুটি মেরামতে বেশ কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ের একটি সূত্র।

আর সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানিয়েছেন, সিলেট-ঢাতা মহাসড়ের সরাইলে ভেঙ্গে সেতুটি মেরামতে আরও ১০দিনের মত লাগতে পারে।

ফলে দশ দিনের আগে স্বাভাবিক হচ্ছে না সড়ক পথ। ১৯ জুন সড়ক পথ বন্ধের পর থেকেই ট্রেনে ভিড় করছিলেন সিলেটের যাত্রীরা। প্রতিদিনই বাড়তি যাত্রী নিয়ে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করতো। তবু টিকিট না পেয়ে হাহাকার লেগেছিলো যাত্রীদের।

এই অবস্থায় ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে পড়লো। ফলে সিলেটের যাত্রীদের দুর্ভোগ এখন আরও বাড়বে। জরুরী প্রয়োজনেও ঢাকায় যাওয়ার জন্য বিমান ছাড়া আর কোনো বিকল্প থাকলো না।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এবং শমসের নগরের স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না।

শেয়ার করুন

পাঠকের মতামত