আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সংসদ সদস্যদের নামে প্লট বরাদ্দ দেয়া হবে: গণপূর্ত মন্ত্রী

সংসদ সদস্যদের নামে প্লট বরাদ্দ দেয়া হবে: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম সংসদকে জানিয়েছেন, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্লট উন্নয়ন ও ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন উৎসের অর্থায়নে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় এ সংক্রান্ত ৪১টি প্রকল্প নেওয়া হয়েছে।

এছাড়া ঢাকায় প্লট বা ফ্ল্যাট নেই, আবেদন সাপেক্ষে ওইসব সংসদ সদস্যদের নামে উত্তরায় ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে।  মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সদস্য মো. আফজাল হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংরক্ষিত মহিলা আসনের বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, যেসব সংসদ সদস্যের ঢাকায় প্লট বা ফ্ল্যাট নেই, তারা আবেদন করলে উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পে নীতিমালা অনুযায়ী তাদের নামে ফ্ল্যাট বরাদ্দ করা হবে। রাজউকের আওতাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টরে উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের কিছু সংখ্যক ফ্ল্যাট বর্তমানে অবরাদ্দকৃত অবস্থায় রয়েছে। সংসদ সদস্য ক্যাটাগরিতে সকল সঠিক আবেদনকারীদের অনুকূলে ফ্ল্যাটগুলো বরাদ্দ করা হবে।

জাসদের বেগম শিরীন আখতারের প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনবিসি ২০১০’এর বিধি-বিধান প্রতিপালন করা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর, সংস্থা ও কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে এই মন্ত্রণালয়ের অধীন সকল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকে। ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুযোগ থাকে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকায় পরিত্যক্ত সরকারি বাড়ির মধ্যে ‘ক’ তালিকার বিক্রয়যোগ্য পরিত্যক্ত বাড়িগুলো শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনুকূলে বরাদ্দ ও বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত